Saturday, June 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এশিয়া কাপ থেকে বিদায় হয়ে গেল ভারতের । বুধবার টান টান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে যায় পাকিস্তান। যার ফলে প্রতিযোগিতায় বিদায় নিশ্চিত হয়ে গেল রোহিত শর্মা, বিরাট কোহলিদের।

২) ঘরের মাঠে লজ্জার হার এটিকে মোহনবাগানের। বুধবার যুবভারতীতে কুয়ালালামপুর সিটির কাছে ১-৩ গোলে হেরে এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাগান ব্রিগেড। কোচ জুয়ান ফেরান্দোর ভুল স্ট্র্যাটেজিতেই হার।

৩) আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে গেল পাকিস্তান। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা। সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচ জেতায় পাকিস্তানের সংগ্রহে চার পয়েন্ট। আফগানিস্তান এবং ভারতের বিরুদ্ধে জেতার সুবাদে শ্রীলঙ্কার ঝুলিতেও রয়েছে চার পয়েন্ট। যদিও নেট রান রেটের বিচারে শীর্ষে রইল শ্রীলঙ্কাই।

৪) ছন্দে না থাকায় ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছে অজিঙ্ক রাহানে। আইপিএলের শেষ দিকেও চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ-অধিনায়ক আবার ক্রিকেটে ফিরছেন দলীপ ট্রফিতে। পশ্চিমাঞ্চলকে নেতৃত্বও দেবেন তিনি।

৫) যুবরাজ সিং এবং হরভজন সিংকে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিল পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ)। ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ শুরুর দিনই দেশের হয়ে খেলা ঘরের দুই ক্রিকেটারকে সম্মানিত করবে তারা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...