Friday, June 26, 2026

Weather Update: ফের নিম্নচাপ! সপ্তাহ শেষে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

Date:

Share post:

অসহ্য গরমে নাজেহাল বঙ্গবাসী। সামনেই পুজো (Durga Puja) তার আগে ভ্যাপসা গরমে কার্যত নাভিশ্বাস উঠছে সকলের। এর মাঝেই নিম্নচাপের (Depression) খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে (Bay of Bengal) সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে শনিবার থেকেই প্রবল বর্ষণের সম্ভাবনা কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আর এই কথা শোনা মাত্রই উৎসব প্রিয় বাঙালির কপালে চিন্তার ভাঁজ।

পুজো আসতে আর হাতে গোনা কয়েকটা উইকেন্ড বাকি। তার মাঝেই বৃষ্টির পূর্বাভাসে কিছুটা হলেও মন খারাপ বাঙালির। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা পশ্চিম-মধ্য এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট হবে। যার জেরে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতার বেশ কিছু এলাকায়। রবিবার এবং সোমবার উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়াতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই বৃষ্টির দাপট।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...