Friday, June 26, 2026

পুজোর পর থেকেই শুরু ভোটার তালিকা সংশোধন: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর পরেই রাজ্যে শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ। নতুন ভোটাররা নাম তুলতে পারবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশ থেকে দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এদিন নেতা-কর্মীদের বার্তা দেন তৃণমূল নেত্রী। বক্তব্যের শেষে ভোটার কার্ড (Voter Card) নিয়ে তিনি জানান, পুজোর পরেই ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধানের কাজ শুরু হবে। নতুন কার্ড থেকে পুরনো কার্ডের সমস্যা– সব কাজই হবে নভেম্বর থেকে জানুয়ারি।

মুখ্যমন্ত্রী জানান, “১১ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের কাজ হবে। কারেকশন, অ্যাডিশন, ডিলিশন, নতুন নাম সংযোজন সব হবে। ১৮ বছর বয়স হলেই ভোটার কার্ড হবে। এ বছরে ১৭ বছর উত্তীর্ণ হলেই নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করা যাবে।“

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সারা বছর ভোটার তালিকা আপডেট হবে। বছরে চার বার ভোটার কার্ড সংশোধনের কাজ হবে। ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর। ব্লকে ব্লকে ভোটার কার্ড সংশোধনের বিষয়ে প্রচারের নির্দেশ দেন।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...