Friday, June 26, 2026

পুজোর মুখে সুরাপ্রেমীদের মাথায় হাত! ১৫ সেপ্টেম্বর থেকে বাড়ছে মদের দাম

Date:

Share post:

পুজোর (Durga Puja 2022) আগেই সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। চলতি মাসেই মদের (Alcohol Price) দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের অর্থনৈতিক সংকট (Economic Crisis) কাটাতে বাড়াতে হবে রাজস্ব (Tax)। আর সেই কারণেই আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। তবে বিদেশি মদের (Foreign Alcohol) তুলনায় দাম বাড়ছে দেশি মদের। আবগারি দফতর (Excise Department) সূত্রে খবর, দেশি মদের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি দেশে প্রস্তুত বিদেশি মদের দাম বাড়ছে ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত।

বর্তমানে রাজ্য সরকার বিদেশি মদ উৎপাদনে জোর দিতে চায়। আর সেই কারণেই দেশি মদের পরিবর্তে রাজ্যে তৈরি বিদেশি মদের উৎপাদনেই (Production) বেশি জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি আবগারি দফতর বিধিতেও সংশোধন আনা হল। এর ফলে বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থা তাদের লাইসেন্সেও বদল আনতে পারবে। ইতিমধ্যে রাজ্যের সব জেলাতেই নির্দেশিকা পাঠিয়ে নতুন মদের দাম কত হতে পারে সেই সংক্রান্ত তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে।

১৫ সেপ্টেম্বর থেকে দেশি মদের নয়া দাম!

৬০০ এমএল- ১৫৫ টাকা
৩৭৫ এমএল- ১০৫ টাকা
৩০০ এমএল- ৮৫ টাকা
১৮০ এমএল- ৫০ টাকা

তবে গত বছর পুজোতে রেকর্ড বিক্রি হয়েছিল মদের। পুজোর মরশুমে ৬০০ কোটি টাকারও বেশি লাভ করেছিল রাজ্যের আবগারি দফতর। যদিও দেশি মদের উৎপাদন কমানোয় দাম বাড়ানো হচ্ছে দাবি আবগারি দফতরের আধিকারিকদের।

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...