Saturday, April 4, 2026

একমাত্র ঈশ্বর যিশু! রাহুলের ভাইরাল ভিডিও নিয়ে ‘ভারত তোড়ো যাত্রা’ তোপ বিজেপির

Date:

Share post:

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা'(Bharat jodo Yatra) শুরু করেছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। তবে শুরুতেই বিতর্ক তৈরি করল এই যাত্রা। শুক্রবার কন্যাকুমারী জেলার এক চার্চে সেখানকার পাদ্রীর জর্জ পোন্নাইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল। তাদের মধ্যে চলা কথোপকথনের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যেখানে ওই পাদ্রীকে বলতে শোনা যাচ্ছে, একমাত্র ঈশ্বর যিশু খ্রীষ্ট। আর কেউ নয়। ভাইরাল হওয়া এই ভিডিওকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে পাদ্রীর সঙ্গে কথোপকথনে রাহুলকে বলতে শোনা যাচ্ছে, “যিশু মাসিহা কি ঈশ্বরের এক রূপ? এটাই কি আসল সত্য?” এর উত্তরে পাদ্রী বলেন, “না, উনি আসল ঈশ্বর। ঈশ্বর তাঁকে একজন মানুষ হিসেবে প্রকাশ করেছেন। শক্তি বা অন্যান্যদের মতো নয়।” এই ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই সরব হয়েছে বিজেপি। বিজেপি মুখপত্র শাহজাদ পুনাওয়াল ভিডিও টুইট করে লিখেছেন, রাহুল আসলে ‘ভারত জোড়ো’ নয়, ‘ভারত তোড়ো’ যাত্রা করছেন। টুইটারে তিনি লেখেন, “রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জর্জ পোন্নাইয়া। তিনি বলেন, যিশুই একমাত্র ঈশ্বর। হিন্দু ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার জন্য এর আগেও এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।” ওই টুইটেই তিনি প্রশ্ন তোলেন, “ভারত তোড়ো আইকন নিয়ে কি ভারত জোড়া যাত্রা চলছে?”

অবশ্য বিজেপির ওই ভিডিওর পাল্টা ময়দানে নেমেছে কংগ্রেস। এদিন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের তরফে জানানো হয়েছে, “বিজেপির ‘হেট ফ্যাক্টরি’ থেকে আরো একটি নৃশংস টুইট ভাইরাল হচ্ছে। অডিওতে যা কিছু রেকর্ড করা হয়েছে তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এটা বিজেপির গাত্রদাহ। ভারত জড়ো যাত্রা সফলভাবে আরম্ভ করার পর বিজেপি আরো হতাশ হয়ে পড়েছে। মানুষ এই যাত্রাকে বিপুলভাবে সমর্থন করছেন সেই জন্য।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...