Tuesday, March 17, 2026

বেনজির, বিবাহ বিচ্ছেদের উৎসবে মাতলেন ভোপালের ১৮ জন পুরুষ!

Date:

Share post:

কথায় আছে জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। বিয়ে (Marriage) নিয়ে মানুষের মাথাব্যথার শেষ নেই। যতই হোক জীবনের এক নতুন ইনিংস শুরুর আগে চলে বহু প্যাল্ন -প্রোগ্রাম। বিয়ের অনুষ্ঠানকে ঘিরে দুই পরিবারের উন্মাদনাও নজর কাড়ে। আর বর্তমানে বিয়ের খরচও কম নয়। তবে বিচ্ছেদের পর বিয়ের ধাঁচে সেলিব্রেশনের কথা শুনেছেন? এ যেমন তেমন নয়, একেবারে কার্ড ছাপিয়ে, লোক খাইয়ে, প্যান্ডেল বেঁধে সে যেন এক এলাহি আয়োজন। যা আপাতদৃষ্টিতে দেখে বোঝা মুশকিল এটা বিয়ে নাকি বিবাহ বিচ্ছেদের অনুষ্ঠান। সম্প্রতি এমন ঘটনার সাক্ষী হয়ে রইল মধ্যপ্রদেশের ভোপাল (Bhopal)। দীর্ঘদিন বিবাহবিচ্ছেদের মামলা (Divorce Case) জিতে সেই জয় উদযাপন (Celebration) করলেন একদল পুরুষ।

ভোপালের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রতি ১৮ জনের হয়ে বিবাহবিচ্ছেদের মামলা লড়ে। জয়ের পর সেই সংস্থাই জয় উৎযাপনের আয়োজন করে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিচ্ছেদের মামলা লড়তে গিয়ে ওই ১৮ জন মানসিক (Mental), অর্থনৈতিক (Financial), সামাজিকভাবে (Social) বিপর্যস্ত (Upset) হয়ে পড়েন। আর তার থেকে মুক্তির জন্যই এই বিশেষ পদক্ষেপ। এই অনুষ্ঠান পুরুষদের মানসিক শক্তি বাড়াতে বিশেষভাবে সাহায্য করে।

স্বেচ্ছাসেবী সংগঠনটির এক সদস্য জানান, আমাদের সংস্থা গত আড়াই বছর ধরে ১৮ জন পুরুষের বিবাহবিচ্ছেদের মামলা লড়েছে। পাশাপাশি হেল্প লাইনের মাধ্যমে তাঁদের মানসিক জোর বাড়ানোর চেষ্টা করা হয়। সম্পর্কের টানাপোড়েন, আদালতের দীর্ঘ লড়াইয়ের পর পুরুষরা মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। তাঁদের মনোবল বাড়াতেই এই বিশেষ উদ্যোগ।

 

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...