Tuesday, June 23, 2026

উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ নয়, একটাই পশ্চিমবঙ্গ: বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই। একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। রবিবার, মালবাজারের শ্রমিক সম্মেলন থেকে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেন, “উত্তরবঙ্গ কথাটা নিয়ে আমার আপত্তি আছে। কোনও উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ নয়, কোচবিহার থেকে দেগঙ্গা-কাকদ্বীপ একটাই বঙ্গ, তার নাম পশ্চিমবঙ্গ (West bengal)। আর কোনও বঙ্গ নয়।”

বাংলা ভাগের উস্কানি বিজেপি বহুদিনের। তারা বারবার উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ভাগ। পাহাড়-সমতল ভাগ । কোচবিহার কেন্দ্রীয়শাসিত অঞ্চল- এইসবের দাবি জানিয়ে আসছে। এর বিরুদ্ধে বরাবরই সরব তৃণমূল। এদিন সমাবেশ মঞ্চ থেকে আরও একবার সরব হলেন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপি মানুষের ভাবাবেগ নিয়ে রাজনীতি করছে। বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রশ্রয় দিয়ে বাংলাভাগে চক্রান্ত করছে বিজেপি। অভিষেকের কথায়, “আমরা ভোটের রাজনীতি করি না।“ কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি সবই বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ।
বিজেপি মানুষের ভাবাবেগ নিয়ে রাজনীতি করছে। উত্তরবঙ্গ ভাঙার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল তা কখনই হতে দেবে না। “যতদিন বুকের রক্ত আছে বাংলাকে ভাগ করতে দেব না“।

রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু মানুষের জন্য কাজ করার সময় হিন্দু-মুসলমান নয়। অভিষেক জানান, কেন্দ্র শ্রম আইনে পরিবর্তন এনে ১২ ঘণ্টা কাজ করার বিল আনছে। “কিন্তু আমি কথা দিচ্ছি ৮ ঘণ্টার বেশি আপনাদের কাজ করতে হবে না। তার জন্য আমার যা করার করব।“

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...