Tuesday, June 16, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন শ্রীলঙ্কা। রবিবার ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারাল তারা। ম‍্যাচের সেরা ভানুকা রাজাপাকসা। সিরিজ সেরা হাসারাঙ্গা।

২) আট গোলের রোমাঞ্চকর ম্যাচ! রবিবাসরীয় যুবভারতীতে চেন্নাইয়ান এফসিকে ৫-৩ গোলে হারিয়ে ১৩১তম ডুরান্ড কাপের শেষ চারে উঠে গেল মুম্বই সিটি এফসি।

৩) কাতার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট শেখ হামাদ বিন খালিফার সঙ্গে দেখা করলেন কল‍্যাণ চৌবে। কাতার ফুটবল সংস্থার সঙ্গে মউ চুক্তি করতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন, এমনটাই জানা যাচ্ছে এআইএফএফ-এর পক্ষ থেকে।

৪) টি-২০ বিশ্বকাপের আগে স্বস্তির খবর ভারতীয় দলে। ফিটনেস পরীক্ষায় পাশ করলেন যশপ্রীত বুমরাহ এবং হর্ষল প‍্যাটেল। রবিবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় হয় দু’জনের।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

৫) অবশেষে কাটল ধোঁয়াশা। সূত্রের খবর, কলকাতাতেই হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচ। যার ফলে ইডেনে ম‍্যাচ হওয়া নিয়ে কোন অনিশ্চিয়তা রইল না।

 

 

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...