Friday, June 26, 2026

বৃষ্টিমাথায় মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে অভিষেক শ্যালিকা মেনকা! দেখা পেলেন না ইডি আধিকারিকদের

Date:

Share post:

রবিবার মধ্যরাতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নাটকীয় দৃশ্য। তখন প্রবল বৃষ্টিতে গাড়ি থেকে নেমে ছাতা মাথায় আইনজীবীকে সঙ্গে নিয়ে সটান ইডি দফতরে হাজির মেনকা গম্ভীর। সম্পর্কে যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা।

সংবাদমাধ্যমের কাছে মেনকার আইনজীবীর দাবি, রবিবার রাত সাড়ে ১২ নাগাদ মেনকাকে ইডি দফতরে তলব করা হয়েছিল। সেই মতোই আইনজীবীকে সঙ্গে নিয়ে নির্ধারিত আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান মেনকা। হাতে ছিল ইডির সেই নোটিশ। কিন্তু ইডি দফতরে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসেন তাঁরা। এ প্রসঙ্গে মেনকা গম্ভীর বলেন, “ইডি আমাকে নোটিশ পাঠিয়ে রাত সাড়ে ১২টায় আসতে বলেছিল। তাই এসেছি।”

 

জানা গিয়েছে, মেনকা ও তাঁর আইনজীবী সিজিও কমপ্লেক্সে গিয়ে দেখেন বিশাল সেই অফিসের মেইন গেটে তালা ঝুলছে। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর গেটে নিরাপত্তারক্ষীদের দেখতে পেয়ে মেনকা তাঁদের হাতে নোটিশ দিয়ে জানান যে, রাত সাড়ে ১২টা নাগাদ ডাকা হয়েছিল বলেই তাঁরা এসেছেন। এরপর গেট খুলে দেন নিরাপত্তারক্ষীরা। এরপর সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে যান মেনকা ও তাঁর আইনজীবী। তাঁরা দেখেন ইডি দফতরও তালাবন্ধ। কিছুক্ষণ অপেক্ষার পর কাউকে দেখতে না পেয়ে তাঁরা ফিরে যান। কিন্তু ঠিক কী কারণে রাত সাড়ে ১২টায় ইডি তলব করেছিল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:লক্ষ্য কর্মসংস্থান: আজ ১০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...