Friday, June 26, 2026

রাতভর বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, দাপট আরও বাড়ার পূর্বাভাস

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি হয়। সোমবার সকালেও তার বিরাম নেই। কখনও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তো কখনও মুষলধারায় বৃষ্টি (Rain) হয়ে চলছে। টানা বৃষ্টিতে নীচু এলাকায় জল জমার আশঙ্কা। বৃষ্টির জেরে কলকাতা (Kolakata) সহ আশপাশের অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমেছে।

সোমবার দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট ও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামী দুদিন দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন:বৃষ্টিমাথায় মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে অভিষেক শ্যালিকা মেনকা! দেখা পেলেন না ইডি আধিকারিকদের

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...