Friday, June 26, 2026

শুভেন্দু ধান্দাবাজ, দিলীপ বিড়াল, সুকান্ত অযোগ্য! নবান্ন অভিযানের আগে কটাক্ষ নিষ্ঠাবান-আদি বিজেপির

Date:

Share post:

মঙ্গলবার বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। তার আগে গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়াল আদি ও বিক্ষুব্ধ বিজেপির একটি বড় অংশ। “সাচ্চা” বিজেপি নামের এই সমান্তরাল সংগঠন বর্তমান নেতৃত্বের উপর সরাসরি অনাস্থা আনার পাশাপাশি নবান্ন অভিযানে অংশ না নেওয়ার ঘোষণা করেছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে “সাচ্চা” বিজেপি। বঙ্গ বিজেপি নেতৃত্বের সিস্টেম নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দুকে ধান্দাবাজ, দিলীপকে বিড়াল আর সুকান্তকে অযোগ্য বলে তোপ দেগেছে “সাচ্চা” বিজেপি নেতারা।

বিজেপি রাজ্য দফতর থেকে ঢিলছোঁড়া দূরত্বে মাহেশ্বরী সদনে একটি সভার আয়োজন করেছিল “সাচ্চা” বিজেপি। সেই বৈঠকের পোশাকি নাম ছিল, বরিষ্ঠ ও নিষ্ঠাবান বিজেপি কার্য্য কর্তাদের আলোচনা সভা। অনুষ্ঠানে বর্তমান রাজ্য নেতৃত্বকে একহাত নিয়ে সকলে বলেন, যে পদ্ধতিতে এ রাজ্যে দল চলছে, তাতে আগামী বছর পঞ্চায়েত ভোটে সব আসনে প্রার্থীই দিতে পারবে না। নবান্ন অভিযানে সৎ বিজেপি কর্মীরা কেউ যাবেন না বলেও ঘোষণা করেন তাঁরা।

এই বৈঠকে এক আদি নেতা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করে বলেন, “দিলীপ ঘোষ নিজেকে বলেন বাঘের বাচ্চা। আমি বলছি সে একটা বিড়াল ছাড়া কিছু নয়। দিলীপ ঘোষ তৃণমূলের দালাল। তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দিলীপ ঘোষ। আমার কাছে প্রমাণ আছে।”

এরপর নাম না নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ওই নেতা বলেন, “তৃণমূল থেকে আসা দালালরা এখন বিজেপি করছে। এক দলবদলু নিজের ধান্দায় এখন রাজ্য বিজেপিকে হাইজ্যাক করেছে। ওই ধান্দাবাজদের বিজেপিতে রাখা যাবে না৷ আমাদের আন্দোলনেই বিজেপি সভাপতি পদ থেকে সরতে বাধ্য হয় রাহুল সিনহা। আমাদের বক্তব্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছাতেই দিচ্ছে না। যোগ্য নেতৃত্বের অভাব। কাউকে হেলিকপ্টারে নিয়ে এসে বিজেপির নেতা করে দেওয়া হয়েছে। কাউকে লিফটে করে চড়িয়ে নেতৃত্বে বসিয়ে দেওয়া হয়েছে। লোক ভোট দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু তার জন্য স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বের দরকার।”

আরও পড়ুন:রাতভর বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, দাপট আরও বাড়ার পূর্বাভাস

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...