Friday, June 26, 2026

ফাইনালে হেরে লঙ্কানদের প্রশংসায় বাবর আজম

Date:

Share post:

রবিবার ফাইনালে পাকিস্তানকে (Pakiatan) হারিয়ে এশিয়া কাপ (Asia Cup) চ‍্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা (Srilanka)। রবিবার ফাইনালে বাবর আজমদের ২৩ রানে হারায় লঙ্কানরা। আর এই জয়ের পর শ্রীলঙ্কার প্রশংসা করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বললেন, আমরা ওদের চেপে ধরেছিলাম। তারপরেও দুর্দান্ত ব্যাটিং করে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা।

ফাইনালে হারের পর বাবর আজম বলেন, “অভিনন্দন শ্রীলঙ্কাকে দুর্দান্ত ক্রিকেট খেলার জন্য। আমরা প্রথম আট ওভারে আধিপত্য বিস্তার করেছিলাম, কিন্তু ওরা যে লড়াই করেছে, তা বিস্ময়কর ছিল। এটি একটি ভালো উইকেট ছিল এবং দুবাইয়ে খেলা সব সময়ে ভালো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করিনি। বল হাতে আমরা শুরুটা ভালো করেছিলাম। কিন্তু ১৫-২০ অতিরিক্ত রান দিয়েছিলাম এবং শেষটা ভালো করতে পারিনি।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” আমরা ওদের চেপে ধরেছিলাম। তার পরেও দুর্দান্ত ব্যাটিং করে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। আমরা অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি, যেগুলি থেকে আমাদের শিখতে হবে। ফাইনালে ভুল করাটা কমাতে হবে। আমাদের মিডল অর্ডার ভালো খেলেনি। তবে ব্যক্তিগত কিছু পারফরম্যান্স, যেমন- মহম্মদ রিজওয়ান, নাসিম শাহ, মহম্মদ নওয়াজ আমাদের জন্য ইতিবাচক ছিলেন। উত্থান-পতন থাকবে, তবে আমরা যদি কম ভুল করি তা হলে ভালো হবে।”

আরও পড়ুন:ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন ১৯-এর কার্লোস আলকারাজ

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...