Friday, June 26, 2026

বামেদের “বন্ধু” সম্মোধন করে বিজেপির নবান্ন অভিযানে সামিল হওয়ার আর্জি শুভেন্দুর!

Date:

Share post:

মঙ্গলবার বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। এই কর্মসূচিতে এবার বামেদের সামিল হওয়ার আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর সেই আবেদন পত্রপাট খারিজ করে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। নবান্ন অভিযানে তাহলে কি লোক জমায়েত করতে পারছে না বিজেপি, সেই কারণেই বামেদের ডাকছেন শুভেন্দু? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

নবান্ন অভিযানের প্রচার সভায় বামেদের বন্ধু সম্মোধন করে শুভেন্দু বলেন, “১৩ সেপ্টেম্বর যেটা হতে চলেছে স্বাধীন ভারতের ৭৫ বছরে এমন দৃশ্য বাংলার বুকে আগে কেউ দেখেনি। তাই বামপন্থী বন্ধুদের বলবো, সিজিও কমপ্লেক্সে গিয়ে আন্দোলন করে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি সত্যি উৎখাত করতে চান তাহলে আমাদের সঙ্গে ১৩ সেপ্টেম্বর নবান্ন চলুন। এই সরকারকেনউৎখাত করতে গেলে বিজেপির সঙ্গে যৌথভাবে নবান্ন অভিযানই একমাত্র রাস্তা”।

যদিও শুভেন্দু অধিকারীর এই আহ্বানকে পাত্তাই দিল না বামেরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী পাল্টা শুভেন্দুকে প্রশ্ন করে বলেন, “আন্দোলন কীভাবে আর কোন পথে করতে হয় সেটা বিজেপির থেকে বামেরা শিখবে না। আন্দোলনের রাস্তা তো বামপন্থীরাই দেখিয়েছে। সেই পথই এখন অনুকরণ করছে অন্য বিরোধীরা”!

 

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...