Wednesday, June 24, 2026

বিজেপির বেলুন ফুস: নবান্ন অভিযানকে গুরুত্বই দিলেন না মমতা

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)৷ মঙ্গলবার, খড়্গপুরে (Kharagpur) দলীয় বৈঠকেই নবান্ন অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযানে লোক হয়নি। ওদের বেলুন ফুস। ওদের গুরত্ব দেওয়ার দরকার নেই।” ২ মেদিনীপুরের ৪ দিনের সফরে রয়েছেন মমতা।

এদিন, পূর্ব মেদিনীপুরের খড়্গপুরে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন হয়৷ সেই বৈঠকেই ওই জেলার নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরে জেলা নেতৃত্ব। ছিলেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বিধায়করাও৷ বৈঠকের মধ্যেই বিজেপি-র নবান্ন অভিযান নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমরা যখন চাকরি দিচ্ছি তখন বিজেপি নবান্ন অভিযান নিয়ে নজর অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে।”

নবান্ন থেকে অনেক দূরেই বিজেপি-র অভিযান আটকে দেয় পুলিশ৷ পুলিশি তৎপরতায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রীও৷ তবে বাংলায় গেরুয়া শিবির কে যে গুরুত্ব দেওয়ার দরকার নেই সেই মন্তব্যই করেছেন তৃণমূল সুপ্রিমো।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...