Wednesday, June 24, 2026

শাহরুখ পুত্রের ‘রক্ষাকারী’ মুকুল রোহতগি ফের বসতে চলেছেন ভারতের অ্যাটর্নি জেনারেল পদে

Date:

Share post:

আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালের মেয়াদ শেষ হতে চলেছে। তাঁর জায়গায় এবার দায়িত্বে আসতে পারেন মুকুল রোহতগি। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয়বারের জন্য এই দায়িত্বে আসতে চলেছেন তিনি।

২০১৭ সাল থেকে গত ৫ বছর ধরে ভারতের অ্য়াটর্নি জেনারেল পদে রয়েছেন কেকে বেণুগোপাল। তাঁর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল অবধি ভারতের অ্যাটর্নি জেনারেল ছিলেন রোহতগি। তারপর ১৫ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেণুগোপাল। ২০২০ সালে এই পদে তাঁর ৩ বছরের মেয়াদ শেষ হয়। সেই সময় ৯১ বছর বয়সী বেণুগোপাল নিজের বয়সের যুক্তি দিয়ে এই পদ থেকে অব্য়াহতি চান। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে তাঁকে সেই পদে থেকে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। সরকারের সেই অনুরোধে সেই সময় রাজি হয়ে গিয়েছিলেন কেকে বেণুগোপাল। তাঁর মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার পর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বেণুগোপাল। তাঁর জায়গাতেই দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আসীন হতে পারেন রোহতাগি।

উল্লেখ্য, এর আগে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন মুকুল রোহতগি। জানা যায়, ২০১৭ সালে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি নেওয়ার পরও ৩৭০ ধারা অবরোধ সহ একাধিক সংবেদনশীল ইস্যুতে তাঁর সঙ্গে আলোচনা করেছিল সরকার। মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ানের হয়ে সওয়াল জবাব করেছিলেন এই মুকুল রোহতগি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...