Sunday, June 28, 2026

সীমান্তে গরুপাচার রোখার দায় বিএসএফের, স্থায়ী কমিটিতে স্বীকার বিজেপির

Date:

Share post:

গরুপাচার ও চোরাচালান নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জবাবদিহি চাইল সংসদের স্বরাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি।সম্প্রতি এই বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। বিষয় ছিল সীমান্ত রক্ষী বাহিনী তথা কেন্দ্রীয় বাহিনী হিসেবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিএসএফের ভূমিকা।শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) তো বটেই, প্রধান বিরোধী বিজেপির (BJP) এ রাজ্যের সাংসদও এই বিষয়ে প্রশ্ন তোলেন।যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে।

সোমবার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির নেতৃত্বাধীন স্থায়ী কমিটির বৈঠকে ছিলেন বিএসএফের ডিজি পঙ্কজকুমার সিং,তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা লোকসভার সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারা একযোগে সীমান্তে গরু পাচারের সমস্যার প্রসঙ্গ তোলেন। এবং এই সমস্যা সমাধানের দায়িত্ব যে বিএসএফের (BSF), সে কথাও স্বীকার করে নেওয়া হয় বিজেপির তরফে।

জানা গিয়েছে, সীমান্তে গরুপাচারের সমস্যা মেনে নেওয়া হয়েছে বিএসএফের তরফে। তারা যে সমস্যা সমাধানে নানা পদক্ষেপ করছে, সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে বিএসএফের জওয়ানদের মাধ্যমে ধর্ষণের যে ঘটনা হয়েছিল সেই প্রসঙ্গও বৈঠকে তৃণমূলের তরফ থেকে তোলা হয়। জওয়ানদের এই অপরাধ এবং তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ায় ডিজি-র সামনেই কমিটির তরফে উদ্বেগ প্রকাশ করা হয়।

কমিটির তরফে পরামর্শও দেওয়া  হয়েছে, জওয়ানদের মানসিক স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। পাশাপাশি বাংলার সীমান্তে গবাদি পশু উদ্ধার হওয়ার পরে কী ধরনের পদক্ষেপ করা হয়, সে সম্পর্কে বিস্তারিত নকশা পেশ করতেও বলা হয়েছে বিএসএফকে। এছাড়াও বাংলা সীমান্তে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে তাদের আপত্তির বিষয়টিও তুলে ধরা হয়।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...