Saturday, May 9, 2026

পুজোর রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য সুখবর! ৩০ হাজার যুবক-যুবতীকে নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পুজোর আগেই ফের বাংলার যুবক-যুবতীদের জন্য সুখবর। এবার বআরও ৩০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উৎকর্ষ বাংলার (Utkorsho Bangla) প্রকল্পে কারগরি শিক্ষা দফতরের অধীনে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের নিয়োগ হবে। উৎকর্ষ বাংলা (Utkorsho Bangla) প্রকল্পের সাফল্য হিসেবেই দেখা হচ্ছে এই নিয়োগকে। আগামিকাল, বৃহস্পতিবার পশ্চিম মেদনীপুরের খড়গপুরে নিয়োগপত্র পাবেন প্রায় ৭ হাজার কর্মপ্রার্থী। এরপর আগামী ২০ সেপ্টেম্বর দুর্গাপুরে ও ২১ সেপ্টেম্বর শিলিগুড়িতে নিয়োগপত্র দেওয়া হবে আরও ২৩ হাজার যুবক-যুবতীকে।

এদিকে, আজ বুধবার নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি চলে যাবেন খড়গপুরে। সেখানেই বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পার্কে ”জব ফেয়ার” উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠান ৭ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি।

উল্লেখ্য, এর আগে গত সোমবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১০ হাজার ছেলেমেয়ের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রশিক্ষণ নেওয়ার পর, বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছেন তাঁরা। বাংলায় বিপুল কর্মসংস্থান লক্ষ্যে ২০১৬ সালে ফ্রেরুয়ারিতে এই “উৎকর্ষ বাংলা” প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...