Saturday, June 27, 2026

ছেলেধরা সন্দেহে চার সাধুকে গণপিটুনি মহারাষ্ট্রে, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ছেলেধরা সন্দেহে চার সাধুকে গণপিটুনি! ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলি জেলার লাভানা গ্রামে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, গাড়ি থেকে টেনে নামানো হচ্ছে সাধুদের। এরপর তাঁদের নিগ্রহ করার সঙ্গে বেল্ট দিয়েও পেটানো হচ্ছে।

জানা গিয়েছে, ওই সাধুরা উত্তরপ্রদেশের একটি আখড়ার সদস্য। কর্ণাটকের বিজাপুর থেকে একটি গাড়িতে মহারাষ্ট্রের মন্দির শহর পান্ধারপুরে যাচ্ছিলেন। যাওয়ার সময় রাস্তা জানতে লাভানা এলাকায় গাড়ি থামিয়েছিলেন ওই সাধুর দল। সেখান থেকে গন্তব্যের রওনা দেওয়ার আগে তাঁরা স্থানীয় একটি বালককে রাস্তা জিজ্ঞেস করছিলেন ৷ সেই সময় তাঁদের ছেলেধরা সন্দেহে ঘিরে ধরে স্থানীয়রা ৷ এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কিও শুরু হয়ে যায় ৷ তখনই সেখানকার স্থানীয়দের সন্দেহ হয়, ওই সাধুরা ছেলেধরা চক্রের সঙ্গে জড়িত। তখনই তাঁদের গাড়ি থেকে টেনে নামিয়ে আনে স্থানীয় মানুষজন। এরপরই তাঁদের মারধর ও নিগ্রহ করা হয় বলেই অভিযোগ। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ। সাধুদের নিগ্রহে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফাতার করা হয়েছে। ঘটনায় চরম ক্ষোভপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। উল্লেখ্য, ২০২০ সালে মহারাষ্ট্রের পালঘরে দু’জন সাধুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন- মুখে মা দুর্গা বলেও মহিলাদের ঘৃণা করেন, পুরুষরাই পছন্দ ওনার”, শুভেন্দুকে খোঁচা অভিষেকের


 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...