Saturday, April 4, 2026

ত্রিপুরায় শক্তিবৃদ্ধি! মমতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সদলবলে তৃণমূলে পূজন

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। আর তার কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেসের (TMC) হাত ধরল ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট (Tripura Democratic Font)। মঙ্গলবার দলের সভাপতি পূজন বিশ্বাসের (TDF President) নেতৃত্বে গোটা দলই তৃণমূল শিবিরে যোগ দেয়। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা (TMC Flag) তুলে দিয়ে দলে স্বাগত জানান তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev) ও রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। আর বিধানসভা নির্বাচনের আগে টিডিএফ-এর সঙ্গে তৃণমূলের (TMC TDF Alliance) নতুন সমীকরণ ত্রিপুরার রাজনীতিতে এক বিশেষ মাত্রা যোগ করল বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের।

ত্রিপুরা তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূল কংগ্রেসই লড়াই করে। কংগ্রেস সহ বাকি দলগুলো বরাবরই বিজেপির কাছে আত্মসমর্পন (Surrender) করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করে। টিডিএফ আগামী দিনে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বাড়বে বলে দাবি রাজীবের। অন্যদিকে, সুস্মিতা দেবের চ্যালেঞ্জ ২৩-র বিধানসভা নির্বাচনের আগে বিজেপির (BJP) মূল প্রতিপক্ষ হয়ে উঠবে একমাত্র তৃণমূলই।

এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি পূজন বিশ্বাস জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদের গোটা দলই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি হিসেবে পথ চলা শুরু পূজনের। পরে বাবা পীযূষ বিশ্বাসকে প্রদেশ কংগ্রেসের সভাপতির (Provincial Congress President) পদ থেকে সরিয়ে দেওয়ার পরই ‘হাত’ সঙ্গ ত্যাগ করেন পূজন। এরপরই নিজেই আঞ্চলিক দল ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট (Tripura Democratic Front) তৈরি করেন। তবে তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে ত্রিপুরার উন্নয়নের লক্ষে কাজ করবেন বলেই ঘাসফুল শিবিরে যোগদান, এমনটাই জানিয়েছেন পূজন। বর্তমানে ত্রিপুরার আঞ্চলিক দলটির উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তাঁদেরও তৃণমূলে যোগদানের জন্য আবেদন জানানো হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...