Wednesday, June 24, 2026

৫৩ বিয়ে করলেও মেলেনি শান্তি! বড় একা সৌদির ‘বহুবিবাহের রাজা’

Date:

Share post:

বিয়ে, সংসার, সন্তান সবকিছুই আছে। তবু জীবনে এতটুকু শান্তি নেই! জীবন সঙ্গিনীরা শুধু কর্তব্য করেই দায় সারেন। সেখানে নেই প্রেম-ভালবাসার ছোঁয়া। আর সেকারণেই একের পর এক বিয়ে করে চলেছেন তিনি। উদ্দেশ্য একটাই যদি এভাবেই মনের মানুষের খোঁজ মেলে। তিনি সৌদি আরবের (Saudi Arabia) বাসিন্দা, ধনকুবের আবু আবদুল্লাহ (Abu Abdullah)। ইতিমধ্যে ৫৩ টি বিয়ে সেরে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তবে যারা তাঁকে চেনেন তাঁদের অনেকেই তাঁকে ‘বহুবিবাহের রাজা’ (King of Polygamy) বলে ডাকেন।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন আইসিসি এলিট আম্পায়ার আসাদ রউফ

তখন মাত্র বছর কুড়ি বয়স। সেই সময় প্রথম বিয়ে করেছিলেন আবু আবদুল্লাহ। ভেবেছিলেন, প্রথম স্ত্রীর সঙ্গে কাটিয়ে দেবেন গোটা জীবন। কিন্তু বছর তিনেক পর তাঁর সঙ্গে স্ত্রীর মতানৈক্য শুরু হওয়ায় কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে এক-দু’বার নয়, মনের মতো সঙ্গিনীকে (Life Partner) জীবনে পেতে ৫৩ বার বিয়ের পিঁড়িতে বসেন আবু কিন্তু তাঁর বেশিরভাগ বিয়েই একবছরের বেশি স্থায়ী হয়নি। অন্যদিকে, কোনও স্ত্রী আবার বিয়ের কয়েক সপ্তাহ পরেই বাপের বাড়িতে চলে গিয়েছেন। আর তাঁরা ফেরেননি। এছাড়াও একবার বিয়ের পরদিনই ভেঙে গিয়েছে তাঁর বিয়ে।

তবে বর্তমানে আবু আবদুল্লাহ-র বয়স ৬৩-তে ঠেকেছে। আর জীবনের শেষ পর্যায়ে এসে তিনি জানিয়েছেন, জীবনে কখনও নিজের চাহিদার জন্য বিয়ে করেননি তিনি। তবে প্রতিটি মানুষই চান জীবনে শান্তি আসুক, আর সেকারণেই বারবার বিয়ে করতে হয়েছে তাঁকে। তবে এতবার বিয়ে করার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত (Regret) নন তিনি। আবু আবদুল্লাহ সাফ জানিয়েছেন, এটা ঠিক আমি বারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি কিন্তু আমি কখনও কাউকে অসম্মান করিনি বা তাঁদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করিনি। এই মুহূর্তে নতুন বিয়ের প্ল্যান না থাকলেও আগামী দিনে বর্তমান স্ত্রীর থেকে ভালোবাসা না পেলে তিনি ফের বিয়ে করবেন বলে সাফ জানিয়েছেন সৌদির এই ধনকুবের।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...