Tuesday, April 7, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন আইসিসি এলিট আম্পায়ার আসাদ রউফ

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ ( Asad Rauf)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। আইসিসি (ICC) এলিট আম্পায়ার ছিলেন আসাদ রউফ। ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের যাত্রা শুরু করেন তিনি। তাঁর আম্পায়ার কেরিয়ারের ১৩ বছরের সময়কালে ২৩১টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন আসাদ রউফ।

২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলে স্থান পেয়েছিলেন আসাদ। পরবর্তী সাত বছরে তিনি পাকিস্তানের সবচেয়ে বিশিষ্ট আম্পায়ারদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। পাক আম্পায়ারিংয়ের মুখ হয়ে উঠেছিলেন তিনি। তবে এরই মাঝে দানা বাধে বিতর্ক। ২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়ান তিনি। এরপরই তাঁর আম্পায়ারিং ক্যারিয়ার শেষ হয়ে যায়। স্পট ফিক্সিং কাণ্ডে মুম্বই পুলিশের অভিযুক্তের তালিকায় ছিলেন রউফ। ২০১৬ সালে আইসিসি তাঁকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করে।

১৯৯৮ সালে আম্পায়ার হিসেবে পথ চলা শুরু করেছিলেন রউফ। ১৯৯৮ সালে একটি প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এর দুই বছর পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রউফ। ২০০০ সালে প্রথম একদিনের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন তিনি। এরপর ২০০৪ সালে আইসিসি-র একদিনের প্যানেলে স্থান পেয়েছিলেন রউফ।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...