Friday, April 3, 2026

ডেঙ্গি আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

করোনার মাঝেই আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। বেশ কয়েকদিন ধরেই শহর ও শহরতলিতে ডেঙ্গি সংক্রমণ ঊর্ধ্বমুখী। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বুধবার ক্যামাক স্ট্রিটের উপর এক বেসরকারি হাসপাতালে ভির্তি করা হয় তাঁকে। হাসপাতাল তরফে খবর, আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি।

আরও পড়ুন:Dengue: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ১২

পুলিশ সূত্রে খবর, দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন কলকাতার সিপি। এরপর পরীক্ষা করাতে গিয়েই রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। তারপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

বেশ কয়েকদিন ধরেই রাজ্যে জাঁকিয়ে বসেছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট না কমলেও সতর্ক থাকতে হবে। রোগীর হাইড্রেশনের মাত্রার দিকে নজর রাখার কথাও বলেছে স্বাস্থ্য দফতর। আটদিন পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের প্লেটলেটের দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, সামান্য বমি, মাথা ঘোরার উপসর্গ দেখলেই রক্তচাপ পরীক্ষা করতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ দমদম, কামারহাটি, শ্রীরামপুর, বিধাননগর, বালি, হাওড়া বেশি করে নজরদারি চলছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...