Sunday, June 7, 2026

সুদের হার বাড়াল SBI, বাড়বে ইএমআই

Date:

Share post:

একেই মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল দেশবাসী, এরইমাঝে এবার মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো নেমে এল সুদের কোপ। আবারও সুদের হার বাড়াল ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া(State Bank Of India)। এর ফলে নতুন গ্রাহক তো বটেই বাড়তি বোঝা চাপতে চলেছে পুরানো গ্রাহকদের উপরও।

বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট তথা BPLR ৭০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যার ফলে নতুন সংশোধিত হার ১২.৭৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ১৩.৪৫ শতাংশ। এই হার আজ, বৃহস্পতিবার থেকেই প্রযোজ্য হবে। এর আগে জুনেও এই হার সংশোধন করা হয়েছিল। এবার ফের বাড়ল হার। এরই পাশাপাশি বেস রেটও বাড়িয়ে ৮.৭ শতাংশ করা হয়েছে। এটিও বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। যার জেরে খরচ বাড়বে ব্যাংকের গ্রাহকদের? BPLR বাড়ার অর্থই হল এই হারে ঋণ নেওয়া নতুন বা পুরনো সব গ্রাহকেরই ইএমআই বাড়বে। পাশাপাশি বেস রেটে ঋণ গ্রহণকারীদের ক্ষেত্রেও ইএমআই বেড়ে যাচ্ছে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...