Friday, June 12, 2026

ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই

Date:

Share post:

ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই । অনুব্রত-কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছয় সিবিআই-এর টিম। সেখানে প্রথমে সুকন্যাকে আইনি নোটিস দেওয়া হয়। তার কিছুক্ষণ পরই সুকন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই।

আরও পড়ুন:কয়লা পাচার মামলায় হাজিরা এড়ালেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

গরু পাচার মামলায় তৎপর সিবিআই। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির পর বোলপুরে অনুব্রত মণ্ডলের ‘ঘনিষ্ঠ’-দের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। গত ১৭ অগস্ট অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে এসেও ফিরে যেতে হয়েছিল আধিকারিকদের। কারণ সুকন্যা পরিষ্কার জানিয়ে দেয়, বাবার গ্রেফতারির পর তাঁর মানসিক অবস্থা ভাল নয়। এছাড়াও সিবিআই-এর কাছে কোনও আইনি নোটিস ছিল না। তাই এবার জিজ্ঞাসাবাদের আগে প্রথমে সুকন্যা মণ্ডলের নিচুপট্টির বাড়িতে গিয়ে নোটিস দেয় সিবিআই। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব।

সিবিআই সূত্রের খবর, সম্পত্তি ও আয়ের উৎস খুঁজে পেতেই সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।এদিন বোলপুরে অনুব্রতর ‘ভোলে বোম রাইস মিল’-এর প্রাক্তন মালিক শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছিল  সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে। এছাড়া অনুব্রত-র হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...