Monday, April 13, 2026

গরু পাচারের অভিযোগে ৩৬টি গরু সহ ২ জনকে আটক করল পুলিশ

Date:

Share post:

গরু পাচারের অভিযোগে বীরভূমে আটক ২। গোপন সূত্রে খবর পেয়ে আজ, শুক্রবার ভোরে অভিযান চালায় রামপুরহাট থানার পুলিশ। এরপরই রামপুরহাটের মুনসুবা মোড়ে দুটি ইলামবাজারগামী ৩৬টি গরু সহ একটি লরি এবং একটি পিক-আপ ভ্যানকে আটক করে পুলিশ।

আরও পড়ুন:ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরে আটক লরি এবং পিক-আপ ভ্যানে করে গরুগুলিকে রামপুরহাট থেকে ইলামবাজারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ি দুটিকে আটক করলে চালকরা ওই গরুগুলির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাছাড়াও তাঁদের জিজ্ঞাসাবাদ করলে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। এরপরই তাঁদের আটক করে পুলিশ।

এদিকে গরু পাচারকাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। আসানসোল সংশোধনাগারেও অনুব্রতকে জেরা করা হয়। এমনকি অনুব্রতের আত্মীয়দের পাশাপাশি তাঁর কন্যা সুকন্যাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এসবের মধ্যেই ফের গরু পাচারের অভিযোগ উঠল বীরভূমে।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...