Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভিয়েতনামে দু’টি প্রদর্শনী ম্যাচের জন্য দল ঘোষণা করে দিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। ২৩ সদস্যের দল আগামী ২০ সেপ্টেম্বর রওনা দেবে ভিয়েতনামে। দলে নেই কোনও বাঙালি ফুটবলার।

২) রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে গিয়ে লাইনে ১২ ঘণ্টা অপেক্ষা করতে হল ডেভিড বেকহ্যামকে। শুক্রবার সকাল থেকে ওয়েস্টমিনস্টার হলে শায়িত ছিল প্রয়াত রানির কফিন। সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়া হয়েছে।

৩) বলের আঘাতে মাঠেই লুটিয়ে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়র। বল লাগার সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পরেন তিনি। মাঠের ভিতর অ্যাম্বুলেন্সও চলে আসে। তবে শেষপর্যন্ত অ্যাম্বুলেন্সে ওঠেননি ভেঙ্কটেশ। হেঁটেই মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

৪) মুম্বই ইন্ডিয়ান্স দলে কোচ বদল। মুম্বইয়ের নতুন হেডকোচ হলেন মার্ক বাউচার। এতদিন মুম্বইয়ের দায়িত্ব সামলেছেন মাহেলা জয়বর্ধনে। এবার তাঁর জায়গায় বাউচার। আগামী মরশুম থেকে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব সামলাবেন তিনি।

৫) ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ হাতছাড়া ভারতের  প্রমিলা ব্রিগেডের। বৃহস্পতিবার ইংরেজদের বিরুদ্ধে ৭ উইকেটে হারল হরমনপ্রীত কৌরের দল। তিন ম‍্যাচের সিরিজের ফলাফল ২-১।

আরও পড়ুন:আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...