Wednesday, April 1, 2026

আবারও বিস্ফোরক বাইচুং ভুটিয়া, কী অভিযোগ আনলেন তিনি?

Date:

Share post:

আবারও বিস্ফোরক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) সেক্রেটারি জেনারেল পদে শাজি প্রভাকরণের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন বাইচুং। বাইচুং-এর অভিযোগ, অন্যায্য ভাবে নিয়োগ করা হয়েছে শাজি প্রভাকরণকে। যেখানে মানা হয়নি নিরপেক্ষতা। শাজি প্রভাকরণকে সরিয়ে নতুন সেক্রেটারি জেনারেল নিয়োগ করার দাবি তুলেছেন বাইচুং। এই নিয়ে বাইচুং এআইএফএফ সভাপতিকে একটি চিঠি লিখেছেন।

সূত্রের খবর, আগামী সোমবার কলকাতায় এআইএফএফের কর্মসমিতির বৈঠক। সেখানে যোগ দেবেন কর্মসমিতির সদস্য বাইচুং। আর সেই সভায় শাজির বিষয়টি তুলবেন ভারতের প্রাক্তন ফুটবলার।

বাইচুং এআইএফএফ সভাপতিকে চিঠিতে লিখেছেন, ৩ সেপ্টেম্বরের সভায় সেক্রেটারি জেনারেল হিসাবে শাজিকে নিয়োগ করা হয়। তিনি সেই সভায় না থাকলেও তিনি জানতে পেরেছেন, সেখানে শাজি শুরু থেকেই হাজির ছিলেন, যা নিয়মবিরুদ্ধ। তখনও তাঁকে সেক্রেটারি জেনারেল হিসাবে নির্বাচিত করা হয়নি। ফলে এই নিয়োগ অবৈধ ভাবে হয়েছে। বাইচুং চিঠিতে আরও লিখেছেন, কল্যাণ চৌবের নির্দেশেই শাজিকে সেক্রেটারি জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে। ফলে নির্বাচন এবং ফেডারেশনের কাজকর্মে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। পরের কর্মসমিতির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি ফেডারেশনের দৈনন্দিন কাজ যাতে থেমে না থাকে, তার জন্য ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে কাজ চালানোর অধিকার সুনন্দ ধরকে দেওয়া হোক, এমনই প্রস্তাব দিয়েছেন বাইচুং।

গত ২ সেপ্টেম্বর ফেডারেশনের সভাপতি নির্বাচনে কল্যাণ চৌবের বিরুদ্ধে লড়েন বাইচুং। ১-৩৩ ব্যবধানে হেরে যান ভারতের প্রাক্তন ফুটবলার।

আরও পড়ুন:ঘরোয়া টি-২০ ফর্ম‍্যাটে নতুন নিয়ম আনছে বিসিসিআই: সূত্র

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...