Saturday, April 4, 2026

Weather Update: উত্তরে বৃষ্টি দক্ষিণে অস্বস্তি, রবিবার ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস

Date:

Share post:

পুজোর বাকি আর মাত্র ১৪ দিন। কিন্তু আকাশের মুখ দেখে শরতের আভাস পাওয়া প্রায় অসম্ভব। হাওয়া অফিস (Weather Department) বলছে আজ সারাদিন মেঘলা আকাশ থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। উত্তরে বৃষ্টির (Rain) সম্ভাবনা থাকলেও আগামিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে রবিবার বঙ্গোপসাগরে (Bay of Bengal) ফের ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে সোমবারের পর তৈরি হতে পারে নিম্নচাপ (Depression)।

দিনভর ঝমঝমিয়ে বৃষ্টির মুখ এখনই দেখতে হচ্ছে না দক্ষিণবঙ্গবাসীকে। তবে বাড়বে আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি। আজ থেকে তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে। রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পুজোর আগেই বঙ্গে বৃষ্টির কথা বলেছিল হাওয়া অফিস। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ হয়ে এই মুহূর্তে মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি গতিপথ পরিবর্তন করে আরও শক্তিশালী হবে এবং উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামিকাল উত্তর প্রদেশে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শনি ও রবিবার উত্তরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...