Saturday, April 4, 2026

শুভেন্দুর উস্কানিতে নবান্ন অভিযানে হিংসার ঘটনায় গ্রেফতার আরও ৩ বিজেপি আশ্রিত দুষ্কৃতী

Date:

Share post:

গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মসূচি নয়, গত মঙ্গলবার নবান্ন অভিযানের নামে কার্যত হিংসার বাতাবরণ তৈরি করেছিল বঙ্গ বিজেপি। গুন্ডা ভাড়া করে এই অশান্তি পাকানোর মূলচক্রী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর পাল্লায় পড়ে পেশাদার গুন্ডাদের সঙ্গ দিয়ে বিজেপির বেশকিছু সাধারণ কর্মী-সমর্থক আজ বিপদে।

বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের ACP দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগে গ্রেফতার আরও তিন। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুররে অভিযান চালিয়ে এই তিনজনকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম অসীম দেব, গণেশ বাউলি, শশাঙ্ক সরকার। আজ, শনিবার তাদের বারাসাত আদালতে তোলা হবে। এই তিনজনের রাজনৈতিক পরিচয় নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে। দত্তপুকুর থেকে ধৃত এই তিনজন আদৌ বিজেপির সক্রিয় কর্মী নাকি টাকা নিয়ে হিংসা ছড়াতে সেদিন কলকাতায় এসেছিল এরা, সেটা এখনও নিশ্চিত নয়। সবমিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর থেকেই পরিচয় গোপন করে পালিয়ে বেড়াচ্ছিল বিজেপি আশ্রিত এই দুষ্কৃতীরা। কিন্তু শেষরক্ষা হল না। নবান্ন অভিযানের মহাত্মা গান্ধী রোডে ACP বেধড়ক মার পুলিশের গাড়িতে আগুন, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিও থেকে ৩০ জন বিজেপি কর্মীকে শনাক্ত করে পুলিশ। একে একে তাদের গ্রেফতার করা হচ্ছে। সিসিটিভি ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে শনাক্তকরণ করে পুলিশ। শুভেন্দু লোক আনার জন্য যে যে স্থানীয় নেতাদের টাকা দিয়ে বরাদ দিয়েছিল, ধৃতরা সকলেই সেই নেতাদের সঙ্গে নবান্ন অভিযানে এসেছিল বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Weather Update: উত্তরে বৃষ্টি দক্ষিণে অস্বস্তি, রবিবার ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...