Wednesday, June 24, 2026

যুদ্ধ নিয়ে মোদির অবস্থানকে সম্মান জানালেন ভ্লাদিমির পুতিন

Date:

Share post:

সকলেরই নজর ছিল SCO সামিটে। শুক্রবার মোদি-পুতিন বৈঠকে (Narendra Modi Vladimir Putin Meeting) কী নিয়ে আলোচনা হয়, সেই নিয়েও আগ্রহ ছিল গোটা বিশ্বের। শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক শুরু হতেই সকলের চোখ আটকে ছিল সে দিকে। বৈঠকের শুরুতেই রাশিয়াকে যুদ্ধ থামানোর আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সঙ্গে রুশ প্রেসিডেন্টকে দিলেন বিশেষ পরামর্শও। মোদি বলেন, “এটা যুদ্ধ করার সময় নয়।”

এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Russian President Vladimir Putin) ভারতের প্রধানমন্ত্রী বলেন, “এটা যুদ্ধ করার সময় নয়। বরং গোটা বিশ্বের জ্বালানি, খাদ্যসংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে আমাদের নজর ফেরানো উচিত।” সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে সমরকন্দে মুখোমুখি হয়েছিলেন মোদি-পুতিন। তিনি বলেন, “আমি গত ডিসেম্বর মাসে আপনার সঙ্গে কথা বলেছিলাম। এরপর যুদ্ধ শুরুর পর থেকেও একাধিকবার আপনার সঙ্গে কথা হয়েছে। শান্তির পথে হাঁটার জন্য আপনাকে বহুবার অনুরোধ জানিয়েছি।” একইসঙ্গে মোদির সংযোজন, “গণতন্ত্র, কুটনীতি এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।”
মোদির পরামর্শের জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এদিন দ্বিপাক্ষিক বৈঠকে হিন্দিতে কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। দোভাষীর মাধ্যমে রুশ প্রেসিডেন্টের (Russian President) সঙ্গে বার্তালাপ হয় তাঁর। ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এদিন বলেন, “আমি ভারতের অবস্থান জানি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আপনার উদ্বেগ সম্পর্কেও আমি ওয়াকিবহাল। আমরাও চাই এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হোক। আমরা আপনাকে প্রতি মুহূর্তের আপডেট জানাতে থাকব।” জন্মদিনের আগে মোদিকে কী বললেন পুতিন?
জন্মদিনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমার প্রিয় বন্ধু, আগামীকাল তোমার জন্মদিন। কিন্তু, রাশিয়ান ঐতিহ্য অনুযায়ী, আমরা কাউকে আগের দিন শুভেচ্ছা জানাই না। তাই আগাম শুভেচ্ছা জানাচ্ছি না। তোমায় আগামীদিনের জন্য অনেক অভিনন্দন। ভারতকেও আগামীর শুভেচ্ছা। তোমার নেতৃত্বে ভারত উন্নতির শিখরে পৌঁছক, এই কামনাই করি।”

পরের বছর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সভাপতিত্বের দায়িত্ব পাচ্ছে ভারত। এর জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও ২০২৩ সালে ভারতের এসসিও সভাপতিত্ব লাভ করছে বলে, ভারতকে অভিনন্দন জানিয়েছেন। এসসিও-র বর্ধিত বৃত্তের সম্মেলনে শি জিনপিং বলেন, “আগামী বছর এসসিও শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত। এর জন্য ভারতকে আমি অভিনন্দন জানাই।”

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...