Saturday, June 27, 2026

চিতা মোদির নয়,ইউপিএ সরকার আমলেই প্রস্তাবে অনুমোদন,দাবি কংগ্রেসের

Date:

Share post:

ভারতে এসে পৌঁছেছে ৪টি চিতা। প্রধানমন্ত্রীর জন্মদিনে এই চার চিতাকে খাঁচামুক্ত করেন স্বয়ং মোদি। তবে চিতা মোদির নয়। ‘প্রজেক্ট চিতা’-র প্রস্তাব ২০০৮-২০০৯ সালে তোলা হয় বলেই দাবি কংগ্রেসের। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ সরকার এর অনুমোদন দিয়েছিল। পাশপাশি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে সঙ্গে ‘চিতা তামাসা’ চলছে বলেও আক্রমণ করেছে কংগ্রেস।

আরও পড়ুন:Jalpaiguri: চিতাবাঘ-রেড পান্ডার চামড়া পাচার রুখে দিল বন দফতর 

কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, দেশের একাধিক জলন্ত ইস্যুকে সামনে রেখে ‘‌ভারত জোড়ো’‌ যাত্রা করছেন রাহুল গান্ধী। আর সেদিক থেকে নজর ঘোরাতেই মোদির এই সার্কাস।’‌
একটি টুইটে বর্ষীয়ান কংগ্রেস নেতা লেখেন,পঞ্চাশের দশকে দেশ থেকে অবলুপ্ত ওই চিতা ভারতে আনার জন্য সরকার এক দশক ধরে চেষ্টা করছে। শুরু হয়েছিল ইউপিএ সরকারের আমলে। রমেশ আরও লেখেন, ‘প্রধানমন্ত্রী আজ যে তামাশা সাজিয়েছেন তা অযৌক্তিক এবং এটি ভারত জো‌ড়ো যাত্রা থেকে মানুষের মুখ ঘোরানোর চেষ্টা।’‌
কংগ্রেস জানিয়েছে, ২০১৩ সালে শীর্ষ আদালতে চিতা আনার প্রকল্পটি স্থগিত করেছিল। ২০২০ সালে ‘প্রজেক্ট চিতা’ আনার অনুমতি দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার চিতা আউটরিচ সেন্টারে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।

এমনকি এই প্রজেক্ট চিতা নিয়ে ক’‌য়েক সপ্তাহ আগে একটি দৈনিকে বিস্তারিত তথ্য লিখেছিলেন জয়রাম রমেশ। ১৯৫২ সালে ভারতে চিতাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। তারপর ইন্দিরা গান্ধীর আমল থেকেই চিতাকে আনার তোড়জোড় শুরু হয়।এরপর তৎকালীন বন ও পরিবেশমন্ত্রীর উদ্যোগে তা অগ্রগতি লাভ করে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...