Friday, June 26, 2026

রাহুলকেই দলের পরবর্তী সভাপতি করা হোক, রাজস্থান-পণ্ডিচেরিতে প্রস্তাব পাশ

Date:

Share post:

সভাপতি নির্বাচনের (President Election) দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই জটিলতা বাড়ছে কংগ্রেসের (Congress) অন্দরে। আগামী ১৭ অক্টোবরই জাতীয় কংগ্রেসের (AICC) সভাপতি নির্বাচন হওয়ার কথা। আগামী ১৯ অক্টোবর সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে তারপরই দলের সভাপতির নাম ঘোষণা করা হবে। তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই গান্ধী পরিবার সাফ জানিয়ে দেয় তাঁরা সভাপতি নির্বাচনে অংশ নেবে না। রাহুল গান্ধীও (Rahul Gandhi) আর নতুন করে সভাপতি হতে চান না বলেই দলের শীর্ষ নেতাদের জানিয়ে দিয়েছেন। কিন্তু একাধিক কংগ্রেস নেতাই রাহুলকে সভাপতি হিসাবে দেখতে চান। তাঁদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Rajasthan Chief Minister Ashok Gehlot) নাম। ইতিমধ্যে গেহলট রাজ্য কংগ্রেসে একটি প্রস্তাব পাশ (Proposal Pass) করেছেন বলে খবর। সেখানেই জানানো হয় রাহুল গান্ধীকেই কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসাবে নির্বাচিত করা হোক।

রাজস্থানের মন্ত্রী প্রতাপ সিং খাচারিয়াওয়াস (Pratap Singh Khachariyawas) সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে জানান, প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটিগুলিতে (PCC) একটি করে সভা অনুষ্ঠিত হচ্ছে। আর সেখানেই একটি করে প্রস্তাবও পাশ হচ্ছে। প্রস্তাবে আরও জানানো হয়েছে, জাতীয় সভাপতি রাজ্যের সভাপতি নির্বাচনে যা সিদ্ধান্ত নেবেন, তা সবাই মেনে চলবে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই প্রস্তাব ছাড়াও আরও একটি প্রস্তাব পাশ করিয়েছেন। যে প্রস্তাবে বলা হয়েছে, রাহুল গান্ধীকেই কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচন করা উচিত।

তবে শুধু রাজস্থানই নয়, পণ্ডিচেরি প্রদেশ কংগ্রেসও (Pondicherry Prasesh Congress) একটি প্রস্তাব পাশ করিয়ে রাহুলকেই দলের পরবর্তী সভাপতি করার দাবি জানিয়েছে। পাশাপাশি হিমাচল প্রদেশ কংগ্রেস (Himachal Pradesh Congress) ইউনিটেও আগামীকাল একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানেও সোনিয়া পুত্রকে সভাপতি করার পক্ষেই সওয়াল করা হবে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা (Resign) দেন রাহুল গান্ধী। এরপরই পদ সামলানোর দায়িত্বভার হাতে তুলে নেন সোনিয়া (Sonia Gandhi)। বর্তমানে তিনিই দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনিও দায়িত্ব নিতে অস্বীকার করেছেন।

আরও পড়ুন- Karnataka: লোকায়ুক্ত পুলিশ দুর্নীতির মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের


 

Related articles

ম্যাঙ্গালোরে মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...