Friday, June 26, 2026

তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব পাচ্ছে আদানিরা: মন্ত্রিসভার সিদ্ধান্ত জানালেন ফিরহাদ

Date:

Share post:

কানাঘুষো ছিলই। সেই মতোই সোমবার মন্ত্রিসভার বৈঠকে পড়ল চূড়ান্ত সিলমোহর। তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব পাচ্ছে আদানি গোষ্ঠী (Adani Group)। মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, শীঘ্রই লেটার অফ ইনটেন্ড আদানি গোষ্ঠীর হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন- প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি হুমায়ুনের
ফিরহাদ জানান, এটা দেশের মধ্যে প্রথম গ্রিনফিল্ড বন্দর (Green Field Port)। ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। এই গ্রিনফিল্ড বন্দরে সরাসরি ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে কাজ পাবেন আরও কয়েক হাজার মানুষ।

সাম্প্রতিক কালে আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা একাধিকবার রামনগরের তাজপুরে এসে প্রস্তাবিত বন্দর এলাকা পরিদর্শন করেছেন। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা। এবার তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব পেল আদানি গোষ্ঠী।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...