Sunday, April 26, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’ মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে: বিধানসভায় জানালেন মন্ত্রী শশী

Date:

Share post:

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmi Bhandar) নিয়ে বিধানসভায় (West Bengal Assembly) জানালেন শিল্প তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী (Minister of Industry and child Welfare) শশী পাঁজা (Sashi Panja)। সোমবার রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক (TMC MLA) জুন মালিয়ার (June Malia) এক প্রশ্নের উত্তরের শিল্পমন্ত্রী জানান, গত একবছরে ১ কোটি ৮০ লক্ষ ৪ হাজার ৬৪৯ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এসেছেন। তিনি বলেন, ২০২১ সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রকল্প শুরু হয়। চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত গত এক বছরে এই উন্নয়নমুখী প্রকল্পের মাধ্যমে প্রায় ৫৭১ কোটি টাকা সুবিধা প্রাপকদের মধ্যে বণ্টন করা হয়েছে।

শশী পাঁজা আরও জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ২৩ লক্ষেরও বেশি তফসিলি জাতি- উপজাতি (Scheduled Castes and Tribes) ভুক্ত মানুষ রাজ্য সরকারের আর্থিক সাহায্য পেয়েছেন। এঁদের মধ্যে তফসিলি জাতিভুক্ত মানুষের সংখ্যা ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৯৮ জন এবং তফসিলি উপজাতিভুক্ত মানুষের সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ৮২৬ জন। এরপরই মন্ত্রী বিরোধীদের উদ্দেশে বলেন অনেকেই এই প্রকল্পকে ‘খয়রাতির প্রকল্প’ বলে কটাক্ষ করেছেন। কিন্তু এই প্রকল্পে মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাচ্ছেন। যা তাঁদের আত্মনির্ভরতার পাশাপাশি আত্মবিশ্বাসও প্রবলভাবে বাড়াতে সাহায্য করছে।
অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্যের সুবিধা প্রাপক মহিলারা ছেলে মেয়েদের লেখাপড়া, পারিবারিক ব্যবসা, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিনিয়োগের পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের চিকিৎসা খাতেও কাজে লাগাতে পারছেন। উন্নতি ঘটছে তাঁদের পরিবারের আর্থ সামাজিক অবস্থারও- জানান শশী।

 

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...