Saturday, April 4, 2026

ফ্ল্যাট নিয়ে বিবাদ জের, বিশেষ ক্ষমতাসম্পন্ন বালককে ফ্ল্যাটে আটকে শাস্তি!

Date:

Share post:

ফ্ল্যাট নিয়ে বিবাদের জেরে বিশেষ ক্ষমতাসম্পন্ন বালককে আটকে রাখার অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) ডোমজুড়ে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। তবে, এখন আতঙ্ক শিশুর পরিবার।

ডোমজুড়ের কাছারিবাড়ি এলাকায় বছর পাঁচেক আগে এক শরিকের সঙ্গে মিলে এক প্রোমোটারকে আবাসন তৈরির অনুমতি দেন ধনঞ্জয়। অভিযোগ, বাড়ি তৈরির পরে দেখা যায় নিয়ম-বহির্ভূত ভাবে আরও একটি তল নির্মাণ করেছে প্রোমোটার। এই নিয়ে ধনঞ্জয়ের সঙ্গে প্রোমোটরের বিবাদ বাঁধে। অভিযোগ, এদিন সকালে ধনঞ্জয়ের স্ত্রী মামনি স্কুল থেকে কন্যাকে নিতে ফ্ল্যাটে সামনে গিয়ে দেখেন, তাঁর পুত্রকে প্রোমোটারের ঘনিষ্ঠ পিন্টু মণ্ডল ঘরের মধ্যে তালা বন্ধ করে দিয়েছেন। অভিযোগ, সেই সময় তিন তলার বারান্দায় বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে ছিল তাঁর বিশেষ ক্ষমতাসম্পন্ন ছেলে। ডোমজুড় থানার পুলিশ মিস্ত্রি ডেকে ফ্ল্যাটের দরজা ভেঙে বালককে উদ্ধার করে। ধনঞ্জয়ের অভিযোগের ভিত্তিতে পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত ধনঞ্জয়ের পরিবার।

আরও পড়ুন- Supreme Court: অপরাধীর অতীত না জেনে চরম শাস্তি নয়!


 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...