Saturday, April 4, 2026

‘খুশি’র আনন্দে মাতল হাসপাতাল, রীতি মেনে অনাথ শিশুর অন্নপ্রাশন চুঁচুড়ার

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

মায়ের সঙ্গেই হাসপাতালে (Hospital) এসেছিল ছোট্ট শিশু, তার মা মানসিক ভাবে অসুস্থ। হাসপাতালে চিকিৎসা করতে করতেই আচমকা নিখোঁজ হয়ে যান তিনি। মেয়েকে রেখে যান হাসপাতালেই। ছোট্ট ‘খুশি’র(Khushi) কপালে ততদিনে জুটেছে অনাথ তকমা। তাই এগিয়ে এল চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল (Chunchura Imambara Hospital) কর্তৃপক্ষ। বৈদিক রীতি মেনে খুশির অন্নপ্রাশনের (Rice ceremony) আয়োজন করলেন চুঁচুড়া সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা। অনন্য এই ঘটনার সাক্ষী থাকল হাসপাতালে চিকিৎসা করাতে আসা অন্যান্য রোগীরাও।

হাসপাতাল সূত্রে খবর, জুলাই মাসের ২২ তারিখে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চুঁচুড়া হাসপাতালে ভর্তি হন সিঙ্গুরের এক মহিলা। তিনি শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ ছিলেন। ইমামবাড়া সদর হাসপাতালেই তার চিকিৎসা চলছিল দীর্ঘদিন ধরে। তারপর মেয়েকে রেখেই হঠাৎ হারিয়ে যান তিনি। বাচ্চা মেয়েটাকে কি অবহেলা করা যায়? হাসপাতালে সমস্ত স্বাস্থ্যকর্মীদের হাতেই বড় হয়ে উঠছিল ছোট্ট খুশি।নিজেদের কাজের মাঝে পালা করে শিশুর যত্ন নিতেন তাঁরাই। তাই ৬ মাস বয়স হতেই আর পাঁচটা বাচ্চার মতই খুশির অন্নপ্রাশনের আয়োজন।হাসপাতালের একটা বিভাগকে সাজিয়ে তোলা হয় খুশির জন্মদিন উপলক্ষে। সোমবার সেখানেই খুশির মুখে ভাত অনুষ্ঠান। আনন্দের পরেই যেন বিষাদের পর্ব। সরকারি নির্দেশিকা অনুযায়ী এবার খুশিকে হস্তান্তরিত করে দিতে হবে চাইল্ড হোমে। আজ মঙ্গলবার তাই মন খারাপ স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষেরও। সকলেই চাইছেন নিজের জীবনে অনেক বড় হোক ছোট্ট খুশি। আনন্দে ভরে উঠুক তার জীবন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...