Thursday, June 25, 2026

আদালতের নির্দেশ, স্বাস্থ্য পরীক্ষার জন্য় ফের জোকা ESI-তে পার্থ

Date:

Share post:

স্বাস্থ্য পরীক্ষার জন্য আবার জোকা ESI হাসপাতালেই হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে গেল সিবিআই (CBI)। মঙ্গলবার বিকেলে তাঁকে নিজাম প্যালেস (Nizam Palace)থেকে সেখানে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। হেফাজতে থাকা প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষায় গত রবিবার নিজাম প্যালেসেই চিকিৎসককে নিযে যাওয়া হয়। নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা বলে মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এদিন সকালেও পার্থকে দেখতে নিজাম প্যালেসে যান এক চিকিৎসক। সূত্রের খবর তিনিই কিছু মেডিক্যাল টেস্টের (Medical Test) পরামর্শ দেন। সেই কারণেই বিকেলে পার্থকে জোকা ইএসআই হাসপাতালে (Joka ESI hospital) নিয়ে যাওয়া হয়।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গত শুক্রবার হেফাজতে নিয়েছে সিবিআই। হেফাজতে থাকাকালীন ৪৮ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেয় আদালত। তিনি অসুস্থ। এই কারণ দেখিয়ে পার্থ জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। সেই আবেদনে অবশ্য সাড়া না দিয়ে, হেফাজতে থাকাকালীন নিয়মিত পার্থের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...