Tuesday, June 9, 2026

Shantiniketan: দেহ নিয়ে রাজনীতি! স্থানীয়দের বিক্ষোভের মুখে লকেট

Date:

Share post:

মৃত্যু নিয়ে ফের রাজনীতি করার অভিযোগ ভারতীয় জনতা পার্টির (BJP) বিরুদ্ধে। শান্তিনিকেতন থানার (Shantineketan Police Station) মোলডাঙা পাড়া গ্রামে শিবমের বাড়িতে যেতে চেয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু তার আগেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। ৫২ ঘণ্টার পর মঙ্গলবার প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে মিলেছিল ছোট্ট শিবমের দেহ। তারপরই ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এরপর আজ সেখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ উঠল বিজেপির (BJP)বিরুদ্ধে। কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি করার সুযোগই পেলেন না বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তার আগেই গ্রামবাসীদের ক্ষোভে কার্যত পিছিয়ে আসতে হল তাঁকে।

গত রবিবার বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিল বছর পাঁচেকের শিবম ঠাকুর (Shivam Thakur)। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানোর পর থেকেই, চলে চিরুনি তল্লাশি, নামান হয় পুলিশ কুকুর। এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবার এক প্রতিবেশির বাড়ির ছাদ থেকে মেলে শিশুর দেহ। এরপর শিবমের মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপান-উতর তৈরি হয় রাজনৈতিক মহলে। বুধবার বিধানসভায় শিবমের মৃত্যু নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সরাসরি CBI তদন্তের দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপরই রাজনীতি করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আজ ঘটনাস্থল পরিদর্শনের জন্য সাংসদ লকেট চট্টোপাধ্যায় সেখানে পৌঁছলে, স্থানীয়রা মোলডাঙা পাড়ায় ঢুকতেই দেন নি তাঁকে। এরপর গ্রামবাসীদের সঙ্গে বাদানুবাদ শুরু হলে পুলিশ সেখানে পৌঁছেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। উলটে পুলিশের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন নেত্রী। শেষমেশ থানার সামনে বসে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন লকেট। পরে পুলিশ সেই স্থান থেকে উঠিয়ে দেন সাংসদকে।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...