Tuesday, April 7, 2026

রাজনৈতিক স্বার্থে দেশের ইতিহাস-ভূগোল বদলানো হচ্ছে: নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আলিপুর সংশোধনাগারে উদ্বোধন করা হয় আলিপুর মিউজিয়ামের (Alipur Museum )। বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ সেই সংগ্রহশালার উদ্বোধনে গিয়ে নাম না করে বিজোপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে দেশের ইতিহাস-ভূগোল বদল করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে দেশের ঐতিহ্য-ইতিহাস বাঁচিয়ে রাখতে হবে আমাদের।

আদিগঙ্গার পাড়ের ১৯০৬ সালে তৈরি হয় এই ভবন। ব্রিটিশ জমানায় নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, বিধানচন্দ্র রায়ের কখন না কখন এই জেলে ছিলেন। তাঁদের ব্যবহৃত কুঠুরি ‘হেরিটেজ সাইট’ হিসেবে চিহ্নিত করা রয়েছে। কুঠুরিগুলির সামনে তাঁদের নামের ফলক বসেছে। ঐতিহ্য অক্ষুন্ন রেখেই এই মিউজিয়াম তৈরি হয়েছে।

বেশ কয়েক বছর আগেই আলিপুর সংশোধনাগার থেকে বারুইপুর সংশোধনাগারে বন্দিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মূল ফটকের বসানো হয়েছে আলিপুর মিউজিয়ামের বোর্ড। রাজ্যে একাধিক সংগ্রহশানা থাকলেও এই প্রথম স্বাধীনতা সংগ্রামীদের জীবন সম্বন্ধীয় মিউজিয়াম তৈরি হয়েছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায়ের ব্যবহৃত কুঠুরিকে সংস্কার করা হয়েছে। রাখা হয়েছে তাঁদের ব্যবহৃত সামগ্রী। তৎকালীন ছবি, ফোটো। আলিপুর জেলেই ফাঁসি দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামী অনন্তহরি মিত্রকে। ফাঁসি হয় প্রমোদরঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত-সহ অনেক স্বাধীনতা সংগ্রামীদের। সেই ফাঁসির মঞ্চও নতুনভাবে গড়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলা না থাকলে দেশে নবজাগরণ, স্বাধীনতা সংগ্রাম, সংস্কার হত না। গান্ধীজির সঙ্গে বাংলার নীবিড় যোগ সূত্রের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের এনডিএ সরকারের আমলে বিভিন্ন ইতিহাসিক জায়গার নাম বদল করা হচ্ছে। বদলে যাচ্ছে দেশের ইতিহাস-ভূগোল। এই ঘটনা নিয়ে নাম না করে অনুষ্ঠান মঞ্চ থেকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থেই দেশের ইতিহাস-ভূগোল বদলে দেওয়া হচ্ছে। দেশের প্রকৃত ইতিহাস রক্ষিত করতে হবে আমাদের।

আলিপুর মিউজিয়াম ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাক, সেটা চান মুখ্যমন্ত্রী। বলেন, আলিপুর জেলের সংগ্রহশালা অন্যতম ট্যুরিস্ট স্পট। দেশের স্বাধীনতা সংগ্রাম ও ঐক্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা স্মরণ করেন মমতা। বলেন, একটি গানের মাধ্যমে দেশকে একসূত্রে বেঁধেছেন রবীন্দ্রনাথ। দেশের জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, নেতা কেমন হবেন? যিনি মানুষে মানুষে বিভেদ না করে সবাইকে সমান চোখে দেখবেন। আর নেতাদের মতাদর্শ আলাদা হলেও, তাঁদের সম্মানের জায়গা এক- মত মমতার।

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...