Saturday, April 11, 2026

কমছে বামেদের চাপিয়ে দেওয়া ঋণের বোঝা, মাথা তুলে দাঁড়াচ্ছে রাজ্য: চন্দ্রিমা ভট্টাচার্য

Date:

Share post:

আর্থিক শৃঙ্খলা বজায় রাখছে রাজ্য। রাজ্যে বর্তমান সরকারের আমলে মানুষের আয় বেড়েছে। বেড়েছে রাজ্যের গড় অভ্যন্তরীণ উৎপাদন বা জিএসডিপি। ফলে ৩৪ বছরের বাম আমলের চাপিয়ে দেওয়া ঋণের বোঝা থেকে মুক্তি পেয়ে ক্রমশ মাথা তুলে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। বিধানসভায় পরিসংখ্যান দিয়ে মঙ্গলবার এ কথা তুলে ধরলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এদিন পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকারের খোলা বাজার থেকে ঋণ গ্রহণের সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট আইন সংশোধন করার উদ্দেশ্যে ২০১০ সালের আর্থিক শৃঙ্খলা ও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ আইনের একটি সংশোধনী নিয়ে আসে। এই সংশোধনী আইনে পরিণত হলে রাজ্য সরকার রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের চার শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবে। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রকই রাজ্যের গড় অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে বাজার থেকে ঋণ গ্রহণের ঊর্ধ্বসীমা বাড়ানোর ছাড়পত্র দিয়েছে।

তবে ঋণ নেওয়ার ঊর্ধ্বসীমা বাড়লেও রাজ্য বাজার থেকে বেশি ঋণ নেবে এমন কোনও কথা নেই। অর্থমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র অনুযায়ী রাজ্য সরকার চলতি আর্থিক বছরের প্রথম ৬ মাসে বাজার থেকে ৬১ হাজার ১৮১ কোটি টাকা ঋণ নিতে পারত। কিন্তু কার্যক্ষেত্রে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত ঋণ নেওয়া হয়েছে ১৬ হাজার ৫০০ কোটি টাকা। পাশাপাশি রাজ্যের গড় অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ বাড়ায় রাজ্যের ঋণের বোঝাও কমেছে। ২১-২২ অর্থবর্ষে রাজ্যর ঋণের পরিমাণ ৫ লক্ষ ২৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের শেষে এই ঋণের পরিমাণ হতে পারে ৫ লক্ষ ৮৬ হাজার কোটি। এর আগে বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী সদস্যরা রাজ্যের বেহাল আর্থিক অবস্থার অভিযোগ তুলে সভায় সরব হন।

আরও পড়ুন- ব‍্যর্থ হার্দিকের ৭১, অজিদের কাছে ৪ উইকেটে হারল ভারতীয় দল

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলার পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...