Sunday, April 5, 2026

Pune: কিশোরীকে জড়িয়ে চুমু খাওয়ার অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে

Date:

Share post:

কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ অনলাইন ডেলিভারি (Online Delivery)সংস্থার ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । গত ১৭ সেপ্টেম্বর পুণের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর বাড়িতে রাতের খাবার ডেলিভারি করতে যান জোম্যাটোর (Zomato)ডেলিভারি বয়। তরুণীর অভিযোগ, এরপর ওই ৪২ বছরের ব্যক্তি তাঁর কাছে জল চান। তিনি জল দিতে গেলে ধৃত কর্মী আচমকা তাঁকে জড়িয়ে ধরে চুমু (Kiss)খেতে থাকেন। পুনের ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সর্বত্র।

সাধারণত অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটোর (Zomato)দিকে এই ধরণের কোনও অভিযোগ উঠলে সেক্ষেত্রে কোম্পানি জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। তবে এবার এই ঘটনার পর মুখ খুলল জোম্যাটো কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন যে ডেলিভারি বয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেরকম কেউ জোম্যাটোর সঙ্গে যুক্তই নন। শুধু জড়িয়ে ধরে চুম্বনই নয়, পরবর্তীতে ওই কিশোরীকে নানা ধরণের অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করতে থাকেন অভিযুক্ত বলে জানান ১৯ বছরের কিশোরী। থানায় এফআইআর দায়ের করেন তরুণী। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। জোম্যাটোর ওই ব্যক্তিকে নিজেদের কর্মী না বললেও সাম্প্রতিক কালে যেভাবে এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার অভিযোগ উঠছে তাতে কিছুটা হলেও ব্যাকফুটে জোম্যাটো । জোম্যাটো অভিযুক্ত কর্মীকে তাদের সংস্থার কর্মী বলে মানতে অস্বীকার করায় প্রশ্ন উঠেছে, জোম্যাটো কর্মী না হয়ে কী করে ওই ব্যক্তি খাবার ডেলিভারি করতে কিশোরীর বাড়ি গেল? পরিষেবার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত এই সব সংস্থার, মত নেটিজেনদের।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...