Friday, June 26, 2026

টাকার পাহাড়: ৫ রাজ্যের নির্বাচনে BJP-র তহবিলে ৯১৪ কোটি, আরও কি বাড়বে বিধায়ক কেনাবেচা?

Date:

Share post:

ফুলে ফেঁপে উঠছে বিজেপির(BJP) তহবিল। চলতি বছরের গোড়ায় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে(Assembly Election) ৬৩ দিনের ভোট প্রক্রিয়ার মধ্যে বিজেপির চাঁদা সংগ্রহের পরিমাণ ৯১৪ কোটি টাকার বেশি। পাশাপাশি ওই একই সময়ে কংগ্রেসের(Congress) সংগ্রহ ২৪০.১০ কোটি টাকা। বিজেপি এই বছর অনুষ্ঠিত পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে (উত্তর প্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ড) ৩৪৪.২৭ কোটি টাকার বেশি খরচ করেছে। যেখানে পাঁচ বছর আগে এই রাজ্যগুলিতে অনুষ্ঠিত নির্বাচনে বিজেপি খরচ করেছিল ২১৮.২৬ কোটি টাকা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিপুল পরিমাণ টাকা বিজেপিকে কারা দিচ্ছে? একইসঙ্গে আশঙ্কা তৈরি হয়েছে অর্থ বলে বিজেপি ঘোড়া কেনাবেচার অংক তবে কি আরো বৃদ্ধি পাবে দেশজুড়ে?

নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন বিশ্লেষণ করে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমগ্র এই তথ্য। অন্যদিকে, পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কংগ্রেস খরচ করেছে ১৯৪.৮০ কোটি টাকা।তথ্য অনুসারে পাঁচটি রাজ্যের মধ্যে, বিজেপি উত্তরপ্রদেশে ৩৪৪ কোটি টাকার মধ্যে সর্বাধিক ২২১.৩২ কোটি টাকা খরচ করেছে, যেখানে দল সংখ্যাগরিষ্ঠতার সাথে ক্ষমতায় ফিরে এসেছে। ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ১৭৫.১০ কোটি টাকা খরচ করেছিল। অর্থাৎ ২০২২ সালের নির্বাচনে দলের নির্বাচনী ব্যয় ২০১৭ সালের তুলনায় ২৬ শতাংশ বেশি ছিল। অন্য রাজ্যগুলির মধ্যে, বিজেপি পাঞ্জাবে ২০১৭-র তুলনায় ২০২২ সালে প্রায় পাঁচগুণ বেশি খরচ করেছে। ২০২২ সালে ৩৬.৭০ কোটি টাকা এবং ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ৭.৪৩ কোটি টাকা খরচ করেছে।অবশ্য পাঁচগুণ বেশি খরচ হলেও পাঞ্জাব বিধানসভায় বিজেপির আসন তিন থেকে দুই হয়েছে। গোয়াতে, বিজেপি এই বছরের নির্বাচনে ১৯.০৭ কোটি টাকা খরচ করেছে, ২০১৭ সালে খরচ হয়েছিল ৪.৩৭ কোটি টাকা, অর্থাৎ চারগুণ বেশি। মণিপুর এবং উত্তরাখণ্ডের ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ব্যয় দাঁড়িয়েছে ২৩.৫২ কোটি টাকা (২০১৭ সালে ৭.৮৬ কোটি টাকা) এবং ৪৩.৬৭ কোটি টাকা (২০১৭ সালে ২৩.৪৮ কোটি টাকা)।

তথ্য বিশ্লেষণ অনুসারে কংগ্রেসও এই পাঁচটি রাজ্যে তার নির্বাচনী ব্যয় ৮০ শতাংশ বাড়িয়েছে। ২০২২ সালে ১৯৪.৮০ কোটি টাকা এবং ২০১৭ সালে ১০৮.১৪ কোটি টাকা খরচ করেছে কংগ্রেস। বিজেপি তার কেন্দ্রীয় কার্যালয় এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মনিপুর এবং গোয়া প্রদেশ সংগঠনের মাধ্যমে,৮ জানুয়ারি এই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের ঘোষণার দিন থেকে ১২ মার্চ, ২০২২-এ ভোট শেষ হওয়া পর্যন্ত ৬৩ দিনে ৯১৪ কোটি টাকারও বেশি প্রাপ্তির কথা জানিয়েছে। এই সময়ের মধ্যে, কংগ্রেস ২৪০.১০ কোটি টাকা মোট প্রাপ্তি রিপোর্ট করেছে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...