Friday, June 26, 2026

“যত পারো টাচ করো…”, ফের শুভেন্দুকে খোঁচা মদনের

Date:

Share post:

গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন পুলিশি বাধার মুখে পড়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেই “ডোন্ট টাচ মাই বডি…”, সংলাপ নিয়ে এখনও জোরচর্চা। নতুন করে শুভেন্দুকে খোঁচা মারলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন: শুভেন্দু “সমকামী” পোস্টারে ছয়লাপ কাঁথি, আসানসোলে ভাইরাল “ডোন্ট টাচ মাই বডি” টি-শার্ট

একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে মদন মিত্র বলেন, “আমি বলি টাচ মি, টাচ মি, টাচ মি… যত পারো টাচ মি। এসো আমায় জড়িয়ে ধরো। আমি তোমায় সঙ্গে নিয়ে চলে মাকে জড়িয়ে ধরি। মা দুর্গাকে জড়িয়ে ধরি। কখনও মুখ দিয়ে বের হবে না – ডোন্ট টাচ মাই বডি। আমি অ্যাম মেল। আমি নিশ্চিত যে আমি পুরুষ। তা নিয়ে আমার মনে কোনও বিভ্রান্তি নেই।”

এই প্রথম নয়। এর আগেও বহুবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন মদন মিত্র। এমকী, বিরোধী দলনেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল কামারহাটির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মদন বলে ছিলেন, “যে বলছে ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস। যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না, ওসব ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব।”

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...