Wednesday, June 24, 2026

‘সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে ওকে ঝুলনের মত হওয়ার পরামর্শ দিতাম’: সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। শনিবার লর্ডসে ইংল‍্যান্ডের বিরুদ্ধে শেষ ম‍্যাচ খেলতে চলেছেন বাংলার এই পেসার। সেই ম্যাচের আগে ঝুলনকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বললেন, মেয়ে সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে তাঁকে ঝুলনের মত হওয়ার পরামর্শ দিতাম।

কলকাতায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বোর্ড সভাপতি বলেন, ”ঝুলন একজন কিংবদন্তি। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ওর। আমি দারুণ খুশি কারণ, ও ভাল পারফর্ম করছে। দলটাও ভাল খেলছে। বাংলার মেয়ে চাকদা থেকে উঠে আসা। আমার সঙ্গেও দারুণ সম্পর্ক। সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে আমি ওকে ঝুলনের মত হতে বলতাম। কী অসাধারণ কেরিয়ার।”

মহিলাদের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝুলনের সঙ্গে অনেক বিষয় আলোচনা করেছেন বলে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন, ”ঝুলন হরমনপ্রীতের সঙ্গে মেয়েদের ক্রিকেটের উন্নতি নিয়ে অনেক কথা হয়। আমি ঝুলনের জন্য খুব খুশি। ৪০-এর কাছাকাছি বয়স হলেও যে ভাবে দাপিয়ে খেলে গেল তা অসাধারণ।”

সৌরভের প্রিয় লর্ডসেই নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন ঝুলন। আর তাই আরও বেশি খুশি সৌরভ।

হরমনপ্রীত কৌরদের প্রশংসাও শোনা গেল বোর্ড সভাপতির গলায়। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতা মহিলা দলের প্রশংসায় ভরিয়ে দিলেন মহারাজ। তিনি বলেন, ”বিদেশ সফরে গিয়ে সিরিজ জিতছে। ভারতের মেয়েরা ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দু’টো ম্যাচ জিতল। দারুণ খেলছে।”

বিসিসিআই-এর পক্ষ থেকে মেয়েদের ক্রিকেটে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি। আর তার জেরেই এই সাফল্য পাওয়া যাচ্ছে বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, ” আমরা বিসিসিআই-এর পক্ষ থেকে অনেক জোর দিয়েছি মেয়েদের ক্রিকেটে। সারা বছর প্রচুর ম্যাচ খেলা হচ্ছে।”

আরও পড়ুন:দ্বিতীয় একদিনের ম‍্যাচে অনন্য নজির গড়ল ভারতীয় দল

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...