Saturday, April 4, 2026

মিরাক্কেল খ্যাত অগ্নিদগ্ধ রনির শারীরিক অবস্থার উন্নতি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থার উন্নতি হয়েছে। শনিবার তাঁকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। একইসঙ্গে আহত পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকেও সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশের একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন রনি। এসময় অনুষ্ঠানে মঞ্চের পেছনে বিস্ফোরিত হয় গ্যাস বেলুন। রনি পাশেই ছিলেন। আর এতে কৌতুক অভিনেতা  রনিসহ পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলুন বিস্ফোরণে আবু হেনা রনির দেহের ২৫ শতাংশ এবং কনস্টেবল জিল্লুর রহমানের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...