Monday, April 6, 2026

ষষ্ঠী থেকেই 5G পরিষেবা, বড় সিদ্ধান্ত মোদি সরকারের

Date:

Share post:

উৎসবের মরসুমেই খুশির খবর শোনাল জিও (Jio)। অবশেষে পুজোর প্রথম দিন অর্থাৎ ষষ্ঠী থেকেই দেশবাসী পেতে চলেছে 5G পরিষেবার (Service) সুবিধা। পয়লা অক্টোবর একটি অনুষ্ঠান থেকে 5G পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার ন্যাশানাল ব্রডব্র্যান্ড মিশনের (National Broadband Mission) তরফে টুইট করে এখবর জানানো হয়েছে। এশিয়ার সবথেকে বড় টেলিকম, মিডিয়া ও প্রযুক্তি ফোরাম হল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (India Mobile Congress)।

টেলি কমিউনিকেশন বিভাগ ও সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। আর এই প্রদর্শনী থেকেই দেশে প্রথম 5G পরিষেবার সূচনা করছেন প্রধানমন্ত্রী। পরে ধীরে ধীরে গোটা দেশজুড়ে এই পরিষেবা চালু হবে। তবে প্রথম ধাপে দিল্লি, কলকাতা, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই সহ মোট ১৩টি শহরে এই উচ্চ গতি ও ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট পরিষেবা চালু হবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় টেলিকম দফতর (Central Telecom Department)। আর শনিবার সেই সিদ্ধান্তে সরকারি সিলমোহর পড়ল।

গত সপ্তাহেই কমিউনিকেশন, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব (Ashwini Vaishnav) জানিয়েছিলেন, দেশে প্রায় ৮০ শতাংশ 5G পরিষেবা কভারেজের টার্গেট দিয়েছে সরকার। তাঁর মতে, 5G-এর যাত্রা খুব উত্তেজনাপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে একাধিক দেশ ৪০ থেকে ৫০ শতাংশ কভারেজের জন্য বহু বছর সময় নিয়েছে।

আরও পড়ুন- চিনা বিদেশমন্ত্রীর মুখোমুখি জয়শঙ্কর, সন্ত্রাসবাদ দমনে কড়া বার্তা ভারতের

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, 5G পরিষেবার ফলে ভারতের অনেক সুবিধা হবে। মোবাইল নেটওয়ার্ক অপারেটরের প্রতিনিধিত্বকারী একটি গ্লোবাল ইন্ডাস্ট্রি সংস্থার সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে, ২০২৩ থেকে ২০৪০ সালের মধ্যে ৫ জি পরিষেবার জন্য ভারতীয় অর্থনীতিতে ৩৬ লক্ষ কোটি টাকার (৪৫৫ বিলিয়ন ডলার) লাভ হতে পারে।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...