Tuesday, February 3, 2026

চণ্ডীগড় বিমানবন্দরের নাম হবে ভগৎ সিং-এর নামে, মন কি বাতে বড় ঘোষণা মোদির

Date:

Share post:

চণ্ডীগড় বিমানবন্দরের নাম রাখা হচ্ছে শহীদ ভগৎ সিং (Bhagat Singh)-এর নামে৷ স্বাধীনতা সংগ্রামীর জন্মবার্ষিকীর (Birth Anniversary) প্রাক্কালে এমন কথাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ রবিবার মন কি বাত (Maan ki Baat) অনুষ্ঠানে মোদি জানান, স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার মন কি বাতের ৯৩তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার প্রিয় দেশবাসীরা, তিনদিন পর ২৮ সেপ্টেম্বর৷ এটা অমৃত মহোৎসবের একটা বিশেষ দিন। আর সেই দিনেই আমরা ভারতমাতার সাহসী সন্তান ভগৎ সিং-এর জন্মবার্ষিকী পালন করছি৷ স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চণ্ডীগড় বিমানবন্দরের নামকরণ হবে শহীদ ভগৎ সিং-এর নামে৷

পাশাপাশি গত সপ্তাহে নামিবিয়া (Namibia) থেকে ভারতে যেসব চিতা (Cheetah) আনা হয়েছে তার নামকরণের বিষয়ে শুরু হওয়া প্রচার নিয়েও দেশবাসীকে নিজেদের মত জানানোর অনুরোধ জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ চিতাগুলিকে বর্তমানে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছে৷ প্রধানমন্ত্রীর কথায়, আমাদের প্রথা মেনে যদি চিতাগুলির নামকরণ হয় তবে দারুণ হবে৷ পশুদের সঙ্গে মানুষের কী ব্যবহার হওয়া উচিত সেই পরামর্শও দেওয়ার আর্জি জানান নমো৷ তিনি আবেদন এই প্রতিযোগিতায় অংশ নিন৷ হতে পারে চিতাগুলিকে দর্শনের ক্ষেত্রে আপনিই হলেন প্রথম ব্যক্তি।

চিতা ফিরে আসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা তাঁদের আনন্দ প্রকাশ করেছেন বলে জানান মোদি৷ তিনি বলেন, চিতাগুলির উপর নজর রাখবে বিশেষ টাস্ক ফোর্স (Task Force)। পাশাপাশি এদিনের মন কি বাতের অনুষ্ঠানে মোদি বলেন, আজ ভারত প্যারা-স্পোর্টসে নতুন উচ্চতা অতিক্রম করছে। অনেক মানুষ আছেন যারা প্রতিবন্ধীদের মধ্যে ফিটনেস সংস্কৃতি প্রচার করতে, তাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে মাঠে কাজ করছেন।

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...