Sunday, May 17, 2026

মহালয়ার দিনে চলছে তর্পণ, ঘাটগুলিতে থিকথিকে ভিড়

Date:

Share post:

আজ মহালয়া। অমাবস্যার অন্ধকার পেরিয়ে আলোকজ্জ্বল দেবীপক্ষকে আগমনের দিন। মহা লগ্ন নিয়ে আসে ‘মহালয়া’। তর্পণের শেষে আজ সূর্যপ্রণাম করে দেবীকে আহ্বান করে বলা হয়— শোক, তাপ, দুঃখ, অমঙ্গল, অন্ধকার কাটিয়ে আলোকে উত্তরণের এগিয়ে নিয়ে চলো দেবী।এই তর্পনের মধ্যে দিয়েই শুরু হয় উৎসব।

আরও পড়ুন:আচমকাই অসুস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, ভর্তি এসএসকেএমে

করোনার জেরে গত দু’বছর তর্পন তেমনভাবে হয়ে ওঠেনি। কিন্তু আজ সকাল থেকেই বাবুঘাট সহ গঙ্গার অন্যান্য ঘাটে থিকথিকে ভিড়। চলছে তর্পন। পূর্বপুরুষদের জলদাস করতে গঙ্গারঘাটগুলিতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ভোরবেলা থেকেই প্রচুর জনসমাগম বাবুঘাট, বাগবাজার ঘাট, দক্ষিণেশ্বরের ঘাট সহ গঙ্গার ঘাটগুলিতে।
আজ ভোররাত থেকেই রীতিমত কাতারে-কাতারে মানুষ আসায় পুলিশকর্মীদের এক কথায় নাজেহাল হতে হচ্ছে। দুর্ঘটনা এড়াতে ঘাটে ফেলে দেওয়া হয়েছে দড়ি। বিভিন্ন ঘাটে আতপচাল, তিল দিয়ে চলছে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ। করোনার বিধিনিষেধের জন্যে বিগত বছরগুলিতে এই পরিমাণ জমায়েত ছিল না বলে জানাচ্ছেন তর্পণের উদ্দেশে আসা সাধারণ মানুষ।

এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে বৃষ্টি মাথায় নিয়েই শিলিগুড়ির মহানন্দার লালমোহন ঘাটে তর্পণ করতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। মালদার ইংরেজবাজার পৌরসভার তরফ থেকে তর্পণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানকার মহানন্দা নদীর মিশনঘাটে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। চলছে তর্পণ। পাশাপাশি ঘাটের ধারে প্রচুর মানুষ অপেক্ষা করছেন তর্পণের উদ্দেশে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...