Wednesday, June 24, 2026

তিন কেজির ‘রাজা ইলিশ’ বিক্রি হল সাড়ে নয় হাজার টাকায়!

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বঙ্গোপসাগরের কচিখালি এলাকায় এফবি শহিদ নামে একটি ট্রলারে জেলেদের জালে ধরা পড়ল তিন কেজি ওজনের একটি রাজা ইলিশ।  রবিবার  সকাল ১০টার সময় পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে এই ইলিশ মাছটি বিক্রি করতে নিয়ে আসেন এফবি শহিদ ট্রলারের মালিক শহিদুল ইসলাম।

মাছটি সাড়ে ৯ হাজার টাকায় কিনে নেন শহিদ মোল্লা নামে এক পাইকার।
ট্রলার মালিক শহিদুল ইসলাম জানান, তিনদিন আগে পাথরঘাটা ঘাট থেকে সুন্দরবনের কচিখালিতে মাছ ধরতে যান তারা। শনিবার রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিলেন তারা। রবিবার ভোরের দিকে জাল টানতেই দেখা গেল অন্যান্য মাছের সঙ্গে অনেক বড় একটি ইলিশ। এক সঙ্গে আরও ২০০টি ইলিশ পান তারা।  শহিদ মোল্লা বলেন, সকালে জেলে মো. শহিদুল ইসলামের জালে তিন কেজি ওজনের একটি ইলিশ উঠে আসে।এসময় নিলামে সর্বোচ্চ সাড়ে নয় হাজার টাকায় আমরা মাছটি কিনে নেন। কিনে নেওয়া ইলিশটি ঢাকায় বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। আশা করছি মাছটি আরও বেশি দামে বিক্রি হবে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ বছর একের পর এক নিম্নচাপ অব্যাহত থাকায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়লেও মাঝে মধ্যে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। আর ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলা হয়।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...