Wednesday, June 24, 2026

যোগীর রাজ্যে দলিত ছাত্রকে পিটিয়ে মারল শিক্ষক!

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে যোগী রাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। পরীক্ষায় সামান্য ভুল করার অপরাধে ‘দলিত’ ছাত্রকে (Dalit Student) পিটিয়ে মারার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের (School Teacher) বিরুদ্ধে। নির্মম ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে সব মহলে। কাঠগড়ায় তোলা হয় যোগী সরকারের (Yogi Government) উদাসীনতাকেই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অওরাইয়ায়। মৃত ছাত্রের নাম নিখিল দোহরে।

গত ৭ সেপ্টেম্বর গুরুতর আহত অবস্থায় দশম শ্রেণীর দলিত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা চলার পর হাসপাতালেই মৃত্যু হয় যুবকের। পুলিশ সূত্রে খবর, স্কুলে সমাজবিজ্ঞানের (Sociology) পরীক্ষা চলছিল। ওই পরীক্ষায় কিছু ভুল করে বসে ছাত্রটি। যার জেরে শিক্ষক অশ্বিনী সিং নিখিলকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। আর তারপরই অসুস্থ হয়ে পড়েন নিখিল। ঘটনার পর দশম শ্রেণীর ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিনের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হয় ওই ছাত্রের। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

এই ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের আচলদা থানায় শিক্ষকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি, জাত তুলে গালিগালাজ করা, মারধর-সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের করেন নিখিলের বাবা। শিক্ষককে অবিলম্বে গ্রেফতার (Arrest) করার জন্য পুলিশ একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- কলকাতা থেকে জেলা-বিভিন্ন প্রান্তে পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, দিলেন ডেঙ্গি সচেনতার বার্তা

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...